সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

ঘোড়াঘাটে ৫টি চোরাই গরুসহ আন্তঃজেলা গরুচোর চক্রের ২ চোর আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৩:১৭ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩ ১৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি চোরাই গরুসহ আন্তঃজেলা চোর চক্রের দুই চোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। ঘোড়াঘাট পৌরসভার নূরজাহান পুরের মাংস বিক্রেতা লেবু মিয়ার বাড়ি থেকে ১২ জুলাই মঙ্গলবার দিবাগত রাত ৩টার সময় ৫টি গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী আটক করে। এ সময় গরু চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান উদ্ধার করা হয়।
আটক দুই চোর গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মাল্লা গ্রামের মোঃ রুহুল আমিনের ছেলে মোঃ অয়েস কুরনী (১৮) ও একই উপজেলার বড় দিঘীরপাড় গ্রামের রাজা মিয়ার ছেলে মোঃ সাজেদুল ইসলাম (২২)।
গরুর মালিক লেবু মিয়া জানান, রাত অনুমান ৩টায় গোয়ালে রাখা গরুর বাছুর হঠাৎ ডাক-চিৎকার করলে আমার সন্দেহ হয়। এ সময় দরজা খুলে বাইরে এসে দেখি দরজা আটকানো। পরে চিৎকার করলে আশেপাশের লোকজন এসে ঘরের তালা ভেঙ্গে আমাকে ঘর থেকে উদ্ধার করে এবং গোয়াল ঘরে দেখি আমার একটি গরুও নেই। পরে এলাকাবাসীর সহোযোগীতায় খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ীর পাশে খন্দকার বদরে আরেফিন তেল পাম্পে অপরিচিত সন্দেহ ভাজন একটি পিকআপ ভ্যান সহ দুজনকে দেখতে পাই। এ সময় তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে চুরির সাথে জড়িত থাকার কথা স্বীকার করে এবং তাদের স্বঅকারোক্তি ্অনুযায়ী আমার বাড়ির পাশে একটি আম বাগানে সন্ধান পেয়ে চুরি হওয়া গরু গুলি উদ্ধার করি।পরে থানা পুলিশ কে খবর দিলে পুলিশ এসে দুইজনকে আটক এবং গরু চুরির কাজে ব্যবহৃত পিকআপ ভ্যানটি জব্দ করে থানায় নিয়ে যায়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, এজহার নামীয় ৫জন ও অজ্ঞাত আরো কয়েকজন কে আসামি করে গরুর মালিকের ছেলে একটি মামলা রুজু করেছেন। আটক দুই জনকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।তিনি আরও জানান,এরা আন্তঃজেলা গরু চোর চক্রের সক্রিয়ূ সদস্য। বাকি আসমিদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঘোড়াঘাটে ৫টি চোরাই গরুসহ আন্তঃজেলা গরুচোর চক্রের ২ চোর আটক

আপডেট সময় : ০১:২৩:১৭ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩