সংবাদ শিরোনাম ::
বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত

ভোলায় ১০ হাজার ইয়াবাসহ আটক দুই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৮:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩ ৬২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : ভোলায় মাদক পরিবহনের সময় ১০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদককারবারিকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি দল।

বুধবার (১২ জুলাই) মধ্যরাতে জেলা সদরের বাংলাবাজার থেকে এ মাদক জব্দ করা হয়। আটকরা হলেন- নোয়াখালীর সেনবাগ থানার রাজারাম গ্রামের ইউনুস (৪৪) ও চট্টগ্রামের ফয়েজ লেক এলাকার বাসিন্দা আসমা (৩১)।

ইয়াবা ছাড়াও তাদের কাছ থেকে ২শ গ্রাম গাঁজা ও মাদক সেবনের সরঞ্জাম জব্দ করা হয়। কোস্টগার্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের একটি টিম ভোলা-চরফ্যাশন সড়কের বাংলাবাজারে অভিযান চালায়।

এ সময় একটি অটোরিকশার গতিবিধি সন্দেহ হলে সেটি আটক করা হয়। পরে অটোরিকশায় তল্লাশি চালিয়ে ২টি ব্যাগের ভেতরে অভিনব কায়দায় হটপটের বাটিতে থাকা ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

এসব মাদক তেঁতুলিয়া নদী দিয়ে নোয়াখালীতে নিয়ে যাচ্ছিল মাদককারবারিরা। আটক দুইজনকে ভোলা সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ভোলায় ১০ হাজার ইয়াবাসহ আটক দুই

আপডেট সময় : ০৭:০৮:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩