০৫ মার্চ ২০২৬, ০৮:২১ অপরাহ্ন, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য সিঙ্গাপুরে গেলেন বেগম সেলিমা রহমান বানারীপাড়ায় প্রতিবেশীর গালমন্দ ও বাবা-মায়ের সঙ্গে অভিমানে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা বাবুগঞ্জে ইউএনও’র সাথে মুক্তিযোদ্ধাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ঝালকাঠিতে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠিতে গভীর রাতে অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই ১৫ লাখ টাকার ক্ষতি জীবননগর বিএনপি নেতা ময়েনের নামে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ২০০৮-এ তারেক রহমানের আলোচিত জামিন রায়, ওপরে থেকে বার্তা ছিল, কোনোভাবেই জামিন নয়। তবু আইন মেনেই সিদ্ধান্ত’ সাবেক বিচারপতি জয়নুল আবেদীন ফেইজবুকের আলোচনায় কলাপাড়ায় যুবদলনেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে হত্যার অভিযোগ। ১৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত ৩ টি সড়ক উদ্বোধন করলেন পৌর প্রশাসক কালকিনিতে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান।
কালকিনিতে দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গৃহবধূর মৃত্যু

কালকিনিতে দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গৃহবধূর মৃত্যু

মোঃ রাজু আহ‌ম্মেদ মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনিতে দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আয়েশা বেগম(৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার রাত ৮টার দিক তার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। নিহত গৃহবধু উপজেলার শিকারমঙ্গল এলাকার চরফতেবাহাদুর গ্রামের মিলন চৌধুরীর স্ত্রী।
পুলিশ সুত্রে জানাগেছে, গৃহবধু আয়েশা বেগম একটি অটোরিকশা যোগে তার ব্যক্তিগত কাজে বাড়ি থেকে বের হন। পথিমধ্যে পৌর এলাকার নয়াকান্দি গ্রামের কুলুর ব্রিজের কাছে পৌছলে বিপরীতমুখি আরেকটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে করে আয়েশা বেগম ও চালক খবির সরদার গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদের দুজনকে উদ্ধার করে কালকিনি হাসপাতালে ভর্তি করেন। এসময় চিকিৎসারত অবস্থায় আয়েশা বেগম মারা যায়। অন্যদিকে অটোরিকশা চালক খবির সরদারকে (৫০) প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এব্যাপারে কালকিনি থানার ওসি মোঃ শামীম হোসেন বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019