সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা।

বান্দরবানকে আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা হবে -পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১১:৫৮ অপরাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০২৩ ২০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মো. রেজুয়ান খান
পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, পর্যটকদের নিরাপত্তা ও সার্বিক সুযোগ সুবিধা নিশ্চিত করে বান্দরবানকে আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা হবে। এ লক্ষ্যে তিনি পর্যটকদের সার্বিক সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
আজ বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে সংশ্লিষ্টদের এই নির্দেশ প্রদান করেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর।
ভ্রমণপিপাসু পর্যটকরা যাতে বান্দরবান ভ্রমণে অপ্রত্যাশিত কোন হয়রানির শিকার না হয় এবং পর্যটকরা যাতে দ্রুত সময়ে নির্বিঘ্নে নিরাপদে ভ্রমণ সম্পন্ন করে নিজ গন্তব্যে ফিরতে পারেন সেজন্য প্রশাসনকে আন্তরিক ও সোচ্ছার থাকার আহবান জানান। সভায় বান্দরবানের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং বান্দরবানের উন্নয়ন কার্যক্রম অব্যাহত রেখে সঠিকভাবে নিজ নিজ দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর।
সভায় জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, বিদেশী পর্যটকরা যাতে সহজে বান্দরবান পার্বত্য জেলায় সুষ্ঠু ও নিরাপদে ভ্রমণ করতে পারেন সেজন্য স্মার্ট বাংলাদেশের অংশ হিসেবে এখন বান্দরবান জেলা প্রশাসনের ওয়েবসাইট অনলাইনে নির্ধারিত ফরমে যে কোনো ভ্রমণকারী তাদের যাবতীয় তথ্যাদি পূরণ ও ভ্রমণের অন্যান্য কার্যাদি অতি সহজেই সম্পন্ন করতে পারছেন। আর এতে করে বান্দরবান ভ্রমণে দেশী পর্যটকদের পাশাপাশি বিদেশী পর্যটকদের পরিমাণ আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে।
এসময় সভায় জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক উম্মে কুলসুম, ডেপুটি সিভিল সার্জন ডা.নয়ন সালাহউদ্দিন, পৌরসভার মেয়র সৌরভ দাশ শেখর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীরসহ বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বান্দরবানকে আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা হবে -পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর

আপডেট সময় : ০৬:১১:৫৮ অপরাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০২৩