সংবাদ শিরোনাম ::
জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার

টুঙ্গিপাড়া থেকে ফিরে বরিশালে খোকনপন্থী ছাত্রলীগের দুইগ্রুপে রক্তক্ষয়ী সংঘর্ষ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩ ১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ফেরার পর বরিশালে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে ৫-৬ জনকে গুরুতর জখম করা হয়। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে কাশীপুর এলাকার ইসলামী চক্ষু হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
আহত ছাত্রলীগকর্মী জাকারিয়া আলম সুবেহ ও সোহেল ফকিরের অবস্থা আশঙ্কাজনক। তাদেরসহ সাতজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ছাত্রলীগ সূত্র জানিয়েছে, দু’গ্রুপই সিটি করপোরেশনে নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আবদুল্লাহর সমর্থক। তারা টুঙ্গিপাড়ায় যান বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাতে। সেখানে দু’গ্রুপের মধ্যে ধাক্কাধাক্কি হয়।
এর জের ধরে বিকেলে বরিশালে ফেরার পর এক পক্ষ অপর পক্ষের ওপর হামলা চালায়। পুলিশ খবর পেয়ে পরিস্থিতি শান্ত করে।
বরিশাল বিমানবন্দর থানার ওসি (তদন্ত) লোকমান হোসেন জানান, কোনো পক্ষ থানায় অভিযোগ দেয়নি।

সূত্র:সমকাল

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

টুঙ্গিপাড়া থেকে ফিরে বরিশালে খোকনপন্থী ছাত্রলীগের দুইগ্রুপে রক্তক্ষয়ী সংঘর্ষ

আপডেট সময় : ০৫:৪৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩