সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

বরিশাল নগরীতে কুপিয়ে ছাত্রলীগ কর্মীর হাত বিচ্ছিন্নকারী মামুন গ্রপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০২:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০২৩ ৩৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামাল কাড়াল বরিশাল ব্যুরো প্রধান

বরিশাল নগরীতে কুপিয়ে ছাত্রলীগ কর্মীর হাত বিচ্ছিন্নকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র‌্যাবের যৌথ দল। বুধবার (৫ জুলাই) ভোর রাতে তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে কোতয়ালী মডেল থানার ওসি আনোয়ার হোসেন জানিয়েছেন। গ্রেপ্তার জোনায়েদ আল মামুন (৩০) নগরীর বেলতলা এলাকার সামসুল হকে ছেলে। সে এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী। এছাড়া মামুন বরিশালের ছাত্রদল নেতা আরিফুর রহমান মুন্নার অনুসারী হিসেবে পরিচিত।
তাকে গ্রেপ্তার অভিযানে থাকা কোতয়ালী মডেল থানার এসআই সাইদুর রহমান জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ ও র‌্যাব-৮ এর যৌথ দল ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে মামুনকে বুধবার ভোর রাতে গ্রেপ্তার করা হয়েছে।
এসআই আরও বলেন, গ্রেপ্তার মামুন ছাত্রলীগ কর্মী রাধোকে মারধর করে কুপিয়ে হাত কেটে ফেলার কথা স্বীকার করেছেন। মামুনসহ আরো দুইজন এ কাজে জড়িত। মামলার তদন্ত ও তাদের গ্রেপ্তারের স্বার্থে নাম প্রকাশ করা যাবে না।
তিনি আরও বলেন, ২০১৮ সালে পূর্ব বিরোধের জের ধরে মামুনের সঙ্গে রাধোর শত্রুতা হয়। রাধো জুনিয়র হলেও তাকে বিভিন্ন সময় অপদস্ত করতেন। এছাড়াও প্রকাশ্যে তাকে চড় দিয়েছিলেন। এজন্য রাগে ক্ষোভে রাধোর হাত কেটে নেওয়ার পরিকল্পনা করেন মামুন। পরিকল্পনা অনুযায়ী রাধোর সঙ্গে সু-সম্পর্ক গড়ে তোলেন তিনি। সোমবার তাকে ফোন করে নিয়ে মারধর করে হাত কেটে ফেলেন।
রাধো ওরফে রেদোয়ানের বাবা জয়নাল আবেদীন বুধবার সকালে জানিয়েছেন, রেদোয়ানের অবস্থা আশংকাজনক। কেটে ফেলা হাত থেকে এখনো রক্তক্ষরণ হচ্ছে। তাকে রক্ত দিতে হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশাল নগরীতে কুপিয়ে ছাত্রলীগ কর্মীর হাত বিচ্ছিন্নকারী মামুন গ্রপ্তার

আপডেট সময় : ০২:০২:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০২৩