সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা।

তেঁতুলিয়ায় বিএসএফ’র গুলিতে গরু পাচাকারী আহত হাসাপাতালে মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৯:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩ ১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ তেঁতুলিয়া উপজেলার শুকানী সীমান্তে ভারতীয় বিএসএফ’র গুলিতে আহত সূজন (৩০) নামে এক গরু পাচারকারী চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা গেছে। সে দেবনগর ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের মৃত আনারুলের ছেলে।
স্থানীয় জনপ্রতিনিধি, বিজিবি ও পুলিশ সূত্রে জানাযায় গত ৩ জুলাই দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১ টায় ওই যুবক সীমান্তের মেইন পিলার ৪৪৪ এর সাব পিলার ৪ এলাকা দিয়ে গরু পাচার করে আসার সময় ভারতের মদনবাড়ি বিওপি’র টহলরত বিএসএফ’র হাতে সূজন গুলিবিদ্ধ হয়। সহপাঠীরা তাকে উদ্ধার করে রাতেই চিকিৎসার জন্য রংপুরে একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলে পরিবারের পক্ষ থেকে দাফনের জন্য লাশ বাড়িতে নিয়ে আসে। খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে সূরত হাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠান।
তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরী বলেন, ভারতের বিএসএফ’র হাতে গুলিবিদ্ধ সূজনের মরদেহ ময়না তদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এব্যাপারে ৫৬ ব্যাটালিয়ন নীলফামারী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অধিনায়কের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন রিসিভ করেননি।
পরবর্তীতে শুকানীক্যাম্প বিজিবি’র অফিসিয়াল নম্বরে যোগাযোগ করলে বলেন, গত ৩ জুলাই দিবাগত রাতে মেইন পিলার ৪৪৪ এর সাব পিলার ৪ এলাকায় বিএসএফ’র গুলি হয়েছে। সেখানে সূজন নামের একজন যুবক আহত হয়েছে পরে চিকিৎসাধীন অবস্থায় কোথাও মারা গেছে শুনেছি।
এব্যাপারে দেবনগড় ইউপি চেয়ারম্যান ছলেমান আলী জানান, সুমন গত ৩ তারিখ রাতে ভারত থেকে গরু পার করে আসার সময় বিএসএফের গুলিতে আহত অবস্থায় রংপুরে চিকিৎসাধীন ছিল। মঙ্গলবার দিবাগত রাতে সেখানেই তার মৃত্যু ঘটে। #

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

তেঁতুলিয়ায় বিএসএফ’র গুলিতে গরু পাচাকারী আহত হাসাপাতালে মৃত্যু

আপডেট সময় : ১০:০৯:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩