সংবাদ শিরোনাম ::
বরিশাল-পটুয়াখালীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে মৃত্যুফাঁদ! ৮টি স্থান দুর্ঘটনাপ্রবণ, বাড়ছে প্রাণহানি; গতিসীমা নিয়ন্ত্রণে সড়ক বিভাগ,ইউএনও ওসির কাছে দ্রুত কার্যকর উদ্যোগের দাবী ঘোড়াঘাটে শিশুর পায়ুপথে বাতাস রক্তারক্ত জখম দোকান মালিক গ্রেফতার ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিরামপুরে নানা কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন দর্শনায় ক্যাডেট একাডেমিতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বিএসএফের গুলিতে জীবননগরে বাংলাদেশি আহত স্বর্ণ ব্যবসায়ী আটক ঘোড়াঘাটে মাদকবিরোধী উন্মুক্ত সভা, ৩০ সদস্যের কমিটি গঠন চাঁদপুরে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৭৪, আটক ১৯ কিশোর ঝালকাঠিতে মাদকবিরোধী মাসুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আন্তর্জাতিক পর্যায়ে উন্নয়নের রোল মডেল বাংলাদেশ: প্রধানমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৩:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২ জুলাই ২০২৩ ৪৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, গ্রাম এখন আর গ্রাম নেই। আমরা শতভাগ বিদ্যুৎ দিয়েছি, রাস্তাঘাটের উন্নয়ন করেছি।

রোববার সকালে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ২০০৯ সালে সরকার গঠন করে এই পর্যন্ত আসা। এই সাড়ে ১৪ বছরে বাংলাদেশ বদলে গেছে। একটি বাড়ি-একটি খামার, ডিজিটাল বাংলাদেশ, কমিউনিটি ক্লিনিক, আমার গ্রাম-আমার শহর, নানা সামাজিক নিরাপত্তামূলক কাজের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি।

তিনি বলেন, বাংলাদেশের সব জায়গায় আমি ঘুরেছি। মাইলের পর মাইল কাদা মাটি মাড়িয়েছি, নৌকায়, সাম্পান, ট্রলার, ডিঙি নৌকা, ভ্যান কোনটায় চড়ি নাই। সবকিছুতে আমার চড়া আছে। এভাবে বাংলাদেশ ঘুরেছি। বাংলাদেশ দেখেছি। আর সেটা বুঝে বুঝে উন্নয়নের জন্য কর্মসূচি হাতে নিয়েছি। এখন বাংলাদেশকে আমরা একটা জায়গায় নিয়ে আসছি।

এর আগে অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের তৃণমূলের নেতা, কর্মী, সুধীজন ও জনপ্রতিনিধিদের ঈদের শুভেচ্ছা জানান।

মতবিনিময় সভায় টুঙ্গিপাড়া উপজেলার তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দরাও বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ।

তৃণমূলের নেতারা বলেন, বিগত সাড়ে ১৪ বছরে টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলায় ব্যাপক উন্নয়ন হয়েছে। পদ্মা সেতু চালু হওয়ার পর পশ্চাৎপদ টুঙ্গিপাড়া-কোটালীপাড়া নব আলোকে উদ্ভাসিত হয়েছে। এই উন্নয়নের ফলে এ অঞ্চলের মানুষের আর্থসামাজিক অবস্থার ব্যাপক উন্নতি হয়েছে। বদলে গেছে এই জনপদ।

তারা আরও বলেন, আগামী নির্বাচনে ষড়যন্ত্রকারীদের উচিত জবাব দিয়ে টুঙ্গিপাড়া কোটালীপাড়াবাসী নৌকাকে ভোট দিতে অধীর আগ্রহে প্রতীক্ষা করছে। আমরা ভোটারদের কাছে যাচ্ছি। উন্নয়নের কথা তুলে ধরছি। নৌকায় ভোট দেয়ার আহ্বান জানাচ্ছি। ভোটাররা নৌকায় ভোট দিতে প্রস্তুতি নিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আন্তর্জাতিক পর্যায়ে উন্নয়নের রোল মডেল বাংলাদেশ: প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৯:৫৩:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২ জুলাই ২০২৩