সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৫:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩ ৪২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

সুনামগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রিপন কুমার মোদককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কর্তব্যে অবহেলা, অদক্ষতা, অপেশাদারিত্ব এবং অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে বরখাস্ত করা হয়।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

পুলিশের এই কর্মকর্তার বিরুদ্ধে একাধিক বিয়ে করা, মাদক বিক্রি, অভিযানের নামে মানুষকে হয়রানিসহ বহু অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে তাকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

জানা গেছে, চাঁদপুর নৌ-ফাড়ির এএসপি (রিভার) থাকা অবস্থায় রিপন কুমার মোদক তার প্রথম স্ত্রীর সঙ্গে প্রতারণা করে দ্বিতীয় বিয়ে করেন। স্ত্রীর স্বীকৃতি পেতে চাঁদপুর নৌ-ফাঁড়িতে আসলে স্ত্রী তমা বিশ্বাসকে পিটিয়ে আহত করার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। পরে তার বিরুদ্ধে থানায় মামলা হয়। এছাড়া সীমান্ত হাটের ব্যবসায়ী আটকসহ বিভিন্ন হয়রানির অভিযোগ আছে তার বিরুদ্ধে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, অতিরিক্ত পুলিশ সুপার রিপন কুমার মোদকের বিরুদ্ধে কর্তব্যে অবহেলা, অদক্ষতা, অপেশাদারিত্ব এবং অসদাচরণের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তাই সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ১২(১) অনুযায়ী অভিযুক্তকে সরকারি চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা সমীচীন মর্মে বিবেচিত হওয়ায় তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। তিনি বাংলাদেশ সার্ভিস রুল (বি.এস আর) পার্ট-১, বিধি-৭১ মোতাবেক খোরপোষ ভাতা পাবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

আপডেট সময় : ০৯:১৫:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩