সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় সাবেক এমপি মনি’র গণসংযোগ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:৫৪:৩২ অপরাহ্ন, রবিবার, ২৫ জুন ২০২৩ ১৭ বার পড়া হয়েছে

রাহাদ সুমন,
বিশেষ প্রতিনিধি
বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ৭১’র রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ মনিরুল ইসলাম মনি’র গণসংযোগ অব্যাহত রয়েছে। ২৫ জুন রোববার বিকালে তিনি বানারীপাড়ার চাখার বাজার,খলিশাকোঠা,
হক সাহেবের হাঠ, সোনাহার,সাকরাল,বলহার,
বলিয়ারকাঠি ও মানিক মিয়ারহাঠসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করে সাধারণ মানুষের সঙ্গে পবিত্র ঈদ-উল আজহার শুভেচ্ছা ও ,কুশল বিনিময় করেন।
প্রসঙ্গত, তিনবারের সাবেক এমপি মনিরুল ইসলাম মনি তার আমলে বানারীপাড়া,স্বরূপকাঠি ও উজিরপুর উপজেলায় অভূতপূর্ব উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করে একজন উন্নয়নকামী কর্মবীর রাজনীতিক হিসেবে সর্বমহলে প্রশংসিত হন। তার আমলের উন্নয়নের গুনগান এখনও এলাকাবাসীর মুখে মুখে আলোচিত হয়।


























