বরিশাল-৩ (বাবুগঞ্জ,মূলাদী) আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী আতিকুর রহমানের গণসংযোগ
- আপডেট সময় : ০৯:১৪:১২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩ ১৬ বার পড়া হয়েছে

মোহাম্মদ আলী, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-৩ (বাবুগঞ্জ,মূলাদী) আসনে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে।
আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশীরা নির্বাচনী এলাকার গ্রামে গঞ্জে, পাড়ায় মহল্লায়, হাট বাজারে ইতিমধ্যেই গণসংযোগ শুরু করেছেন।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা মাঠ পর্যায়ে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। গণসংযোগের পাশাপাশি অনেকে আবার দৌড়-ঝাঁপ শুরু করেছেন কেন্দ্রে।
এদের মধ্যে বাবুগঞ্জ-মুলাদীর কৃতি সন্তান,বাংলাদেশ আওয়ামী লীগ বাবুগঞ্জ উপজেলা শাখার কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য ও প্যান প্যাসিফিক সোনারগাঁও এর সাবেক পরিচালক মোঃ আতিকুর রহমান আতিক ও মনোনয়ন প্রত্যাশায় ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। বাবুগঞ্জ-মূলাদী সংসদীয় আসনের সাধারণ মানুষের ভাগ্যন্নয়ন করতে তিনি আসন্ন দ্বাদশ নির্বাচনে মনোনয়ন চাইবেন।
সে লক্ষ্যে বিগত কয়েক বছর ধরে এ আসনের সাধারণ মানুষের সেবায় ও উন্নয়নে নিজেকে নিয়োজিত রেখেছেন। এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহন করে এলাকায় ব্যাপক পরিচিতি লাভ করেন তিনি।
এছাড়াও বিগত দিনে বাবুগঞ্জ-মুলাদীর উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছেন। আতিকুর রহমান আতিকের পরিবারও বিভিন্ন ভাবে এ অঞ্চলের মানুষের সেবায় নিয়োজিত আছেন। যার ফলশ্রুতিতে দলীয় মনোনয়ন নিয়ে বরিশাল-৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করলে বিজয়ী হওয়ার ব্যাপারে আশাবাদী এলাকাবাসী।
এদিকে আতিকুর রহমান বিভিন্ন সময়ে মানুষের পাশে থেকে সহযোগিতা, উন্নয়ণ কল্পে নিজেকে সমর্পণ করেছেন। আতিকুর রহমান আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহনের লক্ষ্যে এলাকায় নিয়মিত গণসংযোগ করে চলেছেন। এলাকার ভোটারদের দ্বারে দ্বারে সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরেছেন। মনোনয়ন পেলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী আতিকুর রহমান আতিক।
বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. বজলুর রহমান মাষ্টার এর ছেলে ও নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হওয়া বর্তমান চেয়ারম্যান মোঃ মশিউর রহমান এর মেঝ ভাই মোঃ আতিকুর রহমান আতিক মনে করেন, সরকারের উন্নয়ন ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে টানা চতুর্থবারের মত আওয়ামী লীগকেই ক্ষমতায় আনতে হবে।
তিনি আরও বলেন, দেশ আজ উন্নয়নের মডেল হিসেবে চিহ্নিত হয়েছে। কিন্তু বরিশাল ৩ আসনে আওয়ামী লীগের কোন প্রার্থী না থাকায় এই নির্বাচনী এলাকায় তেমন কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি। তাই এই নির্বাচনী এলাকার অবহেলিত মানুষের ভাগ্যন্নয়ন এবং আওয়ামী লীগ সরকারের উন্নয়নের এই ধারাকে আরো গতিশীল করতে আবারো নৌকা মার্কায় ভোট দিতে হবে।
তিনি সাধারণ ভোটারদের কাছে সরকারের নজিরবিহীন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরে উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে বরিশাল -৩ (বাবুগঞ্জ, মুলাদী) আসনের সাধারণ মানুষ ও তৃণমূল নেতাকর্মীর উদ্দেশ্যে বলেন, আমি জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শে গড়া একজন মুজিব সৈনিক। দেশকে ভালোবাসা এবং সাধারণ মানুষের জন্য নিজেকে বিলিয়ে দেয়ার সুযোগটুকু জন্মের পর থেকেই আমার পরিবারের কাছ থেকে শিক্ষা পেয়েছি। আমার প্রাণের দেশ এবং সাধারণ মানুষদের কাছ থেকে নেয়ার মতো কোনো কিছুই নেই, আমি শুকরিয়া জ্ঞাপন করি মহান আল্লাহর দরবারে, তিনি আমাকে অনেক কিছুই দিয়েছেন। এখন শুধু আমার দেয়ার সময়। আমি নিজেকে বিলিয়ে দিতে চাই দেশ ও সাধারণ মানুষের তরে। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, আমি যেন সারা জীবন আপনাদের পাশে থেকে সেবা করে যেতে পারি।


























