সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা।

প্রার্থীদের ব্যয়ের হিসাব দিতে হবে ১৯ জুলাইয়ের মধ্যে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৩:১৫ অপরাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩ ১৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স॥ সম্প্রতি অনুষ্ঠিত বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের প্রার্থীদের ব্যয়ের হিসাব ১৯ জুলাইয়ের মধ্যে দিতে হবে।

নির্বাচন কমিশনের নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান জানিয়েছেন, নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশের ৩০ দিনের মধ্যে সকল প্রার্থীদের ব্যয়ের হিসাব দিতে হয়।এ সংক্রান্ত নির্দেশনা প্রার্থীদের দেওয়া হয়েছে।গত ২০ জুন দুই সিটি নির্বাচনের গেজেট প্রকাশ করা হয়েছে।

সে হিসেবে আগামী ১৯ জুলাই হচ্ছে হিসাব জমা দেওয়ার শেষ সময়।আইন অনুযায়ী, কোনো প্রার্থী ব্যয়ের হিসাব জমা না দিলে জেল জরিমানায় দণ্ডিত হবেন।এছাড়া মামলাও দিতে পারে ইসি।

গত ১২ জুন অনুষ্ঠিত দুই সিটি নির্বাচনে ৩৪৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তাদের সবাইকে ভোটে ব্যয়ের হিসাব জমা দিতে হবে।

নির্বাচন বিধিমালা অনুযায়ী, বরিশাল সিটির মেয়র প্রার্থীর সর্বোচ্চ ব্যয়সীমা ছিল ১৫ দশমিক ৭৫ লাখ টাকা। আর কাউন্সিলর প্রার্থীর ওয়ার্ড ভেদে সর্বনিম্ন ব্যয়সীমা ১ লাখ ১০ হাজার টাকা। আর সর্বোচ্চ ব্যয়সীমা সাড়ে ছয় লাখ টাকা। তবে এটা সম্পূর্ণ নির্ভর করবে সংশ্লিষ্ট ওয়ার্ডের ভোটার সংখ্যার ওপর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

প্রার্থীদের ব্যয়ের হিসাব দিতে হবে ১৯ জুলাইয়ের মধ্যে

আপডেট সময় : ০৬:২৩:১৫ অপরাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩