সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা।

ঘোড়াঘাটে অস্থায়ী কাঠের সেতু ঝুঁকিতে পারাপার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩ ১৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাট করতোয়া নদীতৈ অস্থায়ী কাঠের সেতুটি ঝুঁকিতে রয়েছে। দিনাজপুর জেলার ঘোড়াঘাট ও গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা সীমানায় স্থাপিত ঝুঁকিপূর্ণ বেইলী ব্রীজ ভেঙ্গে নতুন সুপার স্ট্রাকচার ব্রীজ নির্মান কাজ শুরু করেছে সড়ক ও জনপদ বিভাগ।

গত ২০২২ সালের নভেম্বর মাসে পুরাতন ব্রীজটি ভেঙ্গে নতুন ব্রীজ নির্মান কাজ শুরুর আগে পাশেই অস্থায়ী বিকল্প কাঠের সেতু নির্মান করে সওজ। তবে বর্ষা মৌসুম আসার আগেই নদীর পানি বৃদ্ধিতে অস্থায়ী সেতুর কিছু অংশ পানিতে ভেঙ্গে গেছে। এছাড়াও সেতুটির উপর দিয়েই প্রবাহিত হচ্ছে নদীর পানি।

অস্থায়ী সেতুটি দিয়ে হেটে পারাপারের সময় তৌহিদুল ইসলাম নামে এক স্কুল শিক্ষক বলেন, ‘পুরো টাকা পকেটে ঢুকিয়ে নামে মাত্র একটি অস্থায়ী কাঠের সেতু নির্মান করেছে সওজ। এটি জনগণের সাথে তামাসা করা ছাড়া আর কিছুই নয়। এখন আমরা হাজার হাজার মানুষ কিভাবে যাতাযাত করবো!’

স্থানীয় তপন দাস বলেন, ‘খরা মৌসুমে নদীতে যখন পানি কম ছিলো, তখন নদীর পানি থেকে ২ হাত উচ্চতায় কাঠের সেতু নির্মান করা হয়েছে। বর্ষা মৌসুমে কাঠের সেতুটি ডুবে যাবে এটাই স্বাভাবিক। সেতুটি নির্মানকারীরা জনগণকে ভোগান্তিতে ফেলতে ইচ্ছেকৃত ভাবেই এই কাজটি করেছে।’

এদিকে গাইবান্ধা সড়ক ও জনপদ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী ফিরোজ আখতার বলেন, ‘চলমান ব্রীজ নির্মান প্যাকেজে বিকল্প সেতু নির্মানের কোন ব্যবস্থা নেই। তবুও হেটে যাতায়াতের জন্য একটি অস্থায়ী সেতু আমরা তৈরি করেছিলাম। পাশাপাশি সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের সাথে আলোচনা করে দুটি নৌকা সেখানে দেওয়া হয়েছে জনসাধারণের পারাপারের জন্য। একটু কষ্ট হলেও পারাপারের জন্য সকলকে নৌকা ব্যবহার করতে হবে। ’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঘোড়াঘাটে অস্থায়ী কাঠের সেতু ঝুঁকিতে পারাপার

আপডেট সময় : ১২:০৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩