হাকিমপুরে প্রধানমন্ত্রী’র উপহার চাল বিতরণ
- আপডেট সময় : ০৪:৫০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩ ২০ বার পড়া হয়েছে

শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি: ঈদুল আযহা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসাবে দিনাজপুরের হাকিমপুর পৌরসভায় ৩ হাজার ৮১ জন দরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে সুন্দর ও সুষ্ঠু পরিবেশে ভিজিএফ এর ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
২২ জুন, বৃহস্পতিবার সকাল ১১টায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ভিজিএফ কর্মসূচির আওতায় হাকিমপুর হিলি পৌরসভা চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র ও পৌর আ’লীগের সভাপতি জামিল হোসেন চলন্ত।
এসময় প্যানেল মেয়র মিনহাজুল ইসলাম লিটন, তদারকি অফিসার উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাহিরুল ইসলাম, কাউন্সিলর অলক কুমার বসাক মিন্টু, শামীম সরদার, দুলাল হোসেন, খোকন মিয়া, ফারুক হোসেন, মহিলা কাউন্সিলর উম্মে কুলসুম, সেতু সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
ঈদুল আযহা উপলক্ষ্যে প্রধানমন্ত্রী’র উপহারের চাল পেয়ে খুশি নিম্ন আয়ের মানুষ। ভিজিএফ এর চাল নিতে আসা সুইটি বেগম বলেন, ঈদের আনন্দ ভাগাভাগি করতে প্রধানমন্ত্রী’র উপহারের চাল পেয়ে আমাদের মতো নিম্ন আয়ের মানুষরা খুবই খুশি। আমার প্রধানমন্ত্রী’র দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি।
পৌর মেয়র জামিল হোসেন চলন্ত জানান, বর্তমান শেখ হাসিনার সরকার গরীব দুঃখী অসহায় মানুষের সরকার। তিনি প্রধানমন্ত্রী আছেন বলেই দেশে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকার বার বার দরকার। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।
তিনি আরও জানান, পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে সবাই যেন এক সাথে ঈদের আনন্দ উপভোগ করতে পারে সে কারণে ঈদের আগেই দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে বিনামূল্যে ভিজিএফ এর চাল বিতরণ করা হচ্ছে। এসময় প্রতি জনকে ১০ কেজি করে চাল দেয়া হয়েছে।


























