২১ মে ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন, ৩রা জিলহজ, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
ঝালকাঠিতে শ্রমিক দলের উদ্যোগে ট্রেড ইউনিয়নের বহিরাগতদের হস্তক্ষেপ বন্ধের দাবিতে বিক্ষোভ বানারীপাড়ায় তহশিলদারের নেওয়া ঘুষের লাখ টাকা ফেরত পেতে জেলা প্রশাসকের কাছে অভিযোগ সরকারি মালামাল বিক্রির অনিয়মের প্রতিবাদ করায় ফাঁসানোর অভিযোগ, সংবাদ সম্মেলনে বিএনপি নেতা সরোয়ার হাওলাদার। জীবননগরে ৪ মাদক ব্যবসায়ী আটক বাবুগঞ্জে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা বরিশালে ড: ভুল চিকিৎসায় এক শিশুর মৃত্যুর অভিযোগ ভূমিদস্যু আমিনের পাওয়া নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে ইমনের রিভিশন মঞ্জুর! এ বিষয়ে আগামীকাল সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছেন ইমন। তেঁতুলিয়া পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা নিয়ে বাবুগঞ্জে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা শুরু বাবুগঞ্জে ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত
স্বামীকে কুপিয়ে হত্যা, ৯৯৯-এ ফোন করে স্ত্রীর আত্মসমর্পণ

স্বামীকে কুপিয়ে হত্যা, ৯৯৯-এ ফোন করে স্ত্রীর আত্মসমর্পণ

অনলাইন ডেস্ক
রাজধানীর মোহাম্মদপুরে রায়েরবাজারে পারিবারিক কলহের জেরে স্ত্রীর দায়ের কোপে শামীম মিয়া (৪০) নামে এক ব্যক্তি নিহত হওয়ার অভিযোগ উঠেছে। ৯৯৯-এ ফোন করে স্ত্রী বানু বেগম (৩১) আত্মসমর্পণ করেন। বৃহস্পতিবার (২২ জুন) ৯৯৯ এর পুলিশ পরিদর্শক (গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা) আনোয়ার সাত্তার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, রাজধানীর মোহাম্মদপুর থানা সংলগ্ন রায়েরবাজার সাদেক খান রোডের লিটনের বাড়ি নামে একটি ৩ তলা ভবনের নিচ তলা থেকে বানু বেগম নামে একজন ৯৯৯ নম্বরে ফোন করে বলেন, তিনি তার স্বামীকে দা দিয়ে কুপিয়ে খুন করেছেন, এখন তিনি আত্মসমর্পণ করতে চান। এ অবস্থায় ওই নারী দ্রুত পুলিশ টিম পাঠানোর কথা বলেন।

৯৯৯ এর কলটেকার কনস্টেবল তানভীর ফোন রিসিভ করেন। তানভীর তাৎক্ষণিকভাবে মোহাম্মদপুর থানায় বিষয়টি জানিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বলেন।

সংবাদ পেয়ে মোহাম্মদপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে শামীম মিয়ার মরদেহ উদ্ধার করে। সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায় শামীম মিয়ার মরদেহ। ঘটনাস্থল থেকে হত্যার অভিযোগে বানু বেগমকে আটক করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বানু বেগম জানান, নিহত শামীম মিয়ার দ্বিতীয় স্ত্রী তিনি। দাম্পত্য কলহ ও যৌতুকের জন্য তার স্বামী তাকে প্রায়ই মারধর করতেন। অতিষ্ঠ হয়ে তিনি এ হত্যাকাণ্ড ঘটান।

মোহাম্মদপুর থানার দায়িত্বরত কর্মকর্তা এসআই মো. কামরুল ইসলাম ৯৯৯- এ ঘটনাটি নিশ্চিত করেন। এ সংক্রান্তে মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019