সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

প্রাথমিক শিক্ষার উন্নয়নে আরও ৩৮ কোটি টাকা দিচ্ছে জাইকা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৪:১৬ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩ ৩২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইউডিপি-৪) বাস্তবায়নে ৫০ কোটি ইয়েন বা ৩৮ কোটি টাকা অনুদান হিসেবে দিচ্ছে জাপান সরকার।

বুধবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও জাপানের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা-জাইকার মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি সই হয়।

এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি, ইআরডি সচিব শরিফা খান ও বাংলাদেশে জাইকার প্রধান প্রতিনিধি ইচিগুচি তোমোহিদে।

সাত বছরব্যাপী পিইডিপি-৪ প্রোগ্রামের লক্ষ্য প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সব শিশুকে একটি অন্তর্ভুক্তি ও সমতামূলক শিক্ষা ব্যবস্থার মাধ্যমে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা। এর আগেও জাইকা পিইডিপি-৪ এর আওতায় পৃথক তিনটি চুক্তি করে। প্রতিটিতেই ৫০ কোটি ইয়েন সমপরিমাণ ৩৮ কোটি টাকা দেওয়া হয়। পাশাপাশি প্রাথমিক পর্যায়ে গণিত ও বিজ্ঞান শিক্ষার মানোন্নয়নে পিইডিপি-২ এবং পিইডিপি-৩ কর্মসূচিতে বাংলাদেশকে কারিগরি সহায়তা দিচ্ছে জাইকা।

অনুষ্ঠানে জাইকার প্রধান প্রতিনিধি ইচিগুচি বলেন, ১৯৭৩ সাল থেকেই বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা এবং এ দেশের জনগণকে দারিদ্র্যসীমা থেকে মুক্ত করার লক্ষ্য নিয়ে সহায়তা করে আসছে। এ বছর আমরা বাংলাদেশে অফিসিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিসটেন্সের (ওডিএ) ৫০তম বছর উদযাপন করা হচ্ছে। বাংলাদেশের সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিতে সহযোগিতার ক্ষেত্রে জাপান প্রতিশ্রুতিবদ্ধ। পিইউডিপি প্রকল্পের মাধ্যমে একটি দক্ষ এবং সমতা ও অন্তর্ভুক্তিমূলক প্রাথমিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে শিশু-বান্ধব শিক্ষা প্রদানে সরকারকে সহায়তা করতে চান তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

প্রাথমিক শিক্ষার উন্নয়নে আরও ৩৮ কোটি টাকা দিচ্ছে জাইকা

আপডেট সময় : ০৫:০৪:১৬ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩