সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

কোস্ট গার্ডের বহরে যুক্ত হলো অত্যাধুনিক ৫ নৌযান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৮:১২ পূর্বাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩ ৩২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ বাংলাদেশ কোস্ট গার্ডের অত্যাধুনিক দুইটি জাহাজ, দুইটি টাগবোট ও একটি ভাসমান ক্রেন কমিশনিং করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২১ জুন) গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এসব নৌযান উদ্বোধন করেন তিনি।

এই পাঁচটি নৌযানের মধ্যে নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত সরকারী প্রতিষ্ঠান নারায়ণগঞ্জ ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডে নির্মাণ করা হয়েছে দুটি ইনসোর প্যাট্রল জাহাজ। এগুলো হচ্ছে- বিসিজিএস জয় বাংলা, বিসিজিএস অপূর্ব বাংলা।

দুটি টাগ বোট বিসিজিটি প্রত্যয়, বিসিজিটি প্রমত্ত এবং ভাসমান ক্রেন বিসিজিএফসি শক্তি নির্মাণ করা হয় খুলনা শিপইয়ার্ডে।

কমিশনিংয়ের মাধ্যমে কোস্ট গার্ডের বহরে নব সংযোজিত এই জাহাজগুলো আজ (বুধবার) থেকে আনুষ্ঠানিকভাবে তাদের অপারেশনাল কার্যক্রম শুরু করলো।

এসব নৌযান কোস্ট গার্ড বহরে যুক্ত হওয়ার মাধ্যমে বহিঃনোঙ্গরে বাণিজ্যিক জাহাজে চুরি রোধ, সমুদ্রপথে মানব ও মাদক পাচার নিয়ন্ত্রণ, অর্থনৈতিক সমুদ্র সীমানায় টহল এবং যেকোনো প্রাকৃতিক দুর্যোগ ও নৌযান দুর্ঘটনায় উদ্ধার অভিযান পরিচালনায় সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি কোস্ট গার্ডের অপারেশনাল কার্যক্রম বেগবান করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এ উপলক্ষ্যে চট্টগ্রামের পতেঙ্গা জেটিতে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কোস্ট গার্ডের মহাপরিচালক (ডিজি) রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী।

অনুষ্ঠানে কমিশনিং হওয়া পাঁচটি নৌযানের ওপর একটি তথ্য-চিত্র প্রদর্শন করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে কোস্ট গার্ডের মহাপরিচালক (ডিজি) রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী জাহাজগুলোর দায়িত্বপ্রাপ্ত ক্যাপ্টেনদের হাতে ‘কমিশনিং ফরমান’ তুলে দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কোস্ট গার্ডের বহরে যুক্ত হলো অত্যাধুনিক ৫ নৌযান

আপডেট সময় : ০৯:১৮:১২ পূর্বাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩