সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

বিরামপুরের স্ত্রী হত্যা মামলার আসামী ১৮ বছর পর ধরা পড়লো নাটোরে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৯:০১ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩ ৪০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুর উপজেলার জোতবানী ইউনিয়নের কেটরাপাড়া গ্রামের মৃত নজমদ্দিনের ছেলে ওয়াসিম আলী (৩৭) গৃহবধু হত্যা মামলার অভিযোগে ১৮ বছর আগে আত্মগোপনে চলে যান । নিজ জেলা ছেড়ে নতুন নামে নাটোর জেলায় থাকতে শুরু করেন। গ্রেপ্তার এড়াতে কোনো প্রযুক্তিও ব্যবহার করতেন না। এভাবে ১৮ বছর পালিয়ে থাকার পর মুঠোফোন ব্যবহার করায় সেই পলাতক আসামী র‌্যাবের হাতে ধরা পড়েন । ২০০৫ সালের ৩ জুলাই বিরামপুর থানায় তাঁর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগে একটি মামলা হয়।
বিরামপুর থানা সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে নাটোর সদর উপজেলার একডালা বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করেন র‌্যাবের নাটোর ক্যাম্পের সদস্যরা। শনিবার তাঁকে দিনাজপুরের বিরামপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
র‌্যাবের নাটোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক ফরহাদ হোসেন জানান, স্ত্রীকে হত্যার অভিযোগে করা মামলা থেকে বাঁচতে ওয়াসিম দিনাজপুর থেকে পালিয়ে নাটোরে চলে আসেন। তিনি নিজেকে দুলাল নামে পরিচিত করে তোলেন। প্রযুক্তি ব্যবহার না করায় ১৮ বছরে তাঁর অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি। সম্প্রতি তিনি মুঠোফোন ব্যবহার শুরু করলে তাঁর অবস্থান শনাক্ত করা সম্ভব হয়। গ্রেপ্তার ওয়াসিমকে বিরামপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিরামপুরের স্ত্রী হত্যা মামলার আসামী ১৮ বছর পর ধরা পড়লো নাটোরে

আপডেট সময় : ০৬:২৯:০১ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩