বরিশাল বিএম কলেজের মুসলিম হল থেকে এক ছাত্রের লাশ উদ্ধার
- আপডেট সময় : ০৩:৩৬:৫২ অপরাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩ ১৮ বার পড়া হয়েছে

শান্ত ইসলাম ঃ বিশেষ প্রতিনিধিঃ ১৭জুলাই, ২০২৩ শনিবার দুপুর ১ টার দিকে সরকারি বিএম কলেজের ফ্লাইট সার্জেন্ট ফজলুল হক ( মুসলিম) হল এর পশ্চিম ব্লকের ১৪১ নম্বর পরিত্যক্ত রুম থেকে সমাজকর্ম চতুর্থ বর্ষের ছাত্র মাইনুল ইসলাম (২৩)এর লা*শ উদ্ধার করেছে পুলিশ।
মাইনুল ইসলাম এর বাড়ি বরিশালের হিজলাথানার বাউশিয়া গ্রামে। তার পিতা আবদুর রহিম পেশায় কৃষক। তিন বোন ও তিন ভাই-এর মধ্যে সর্ব কনিষ্ঠ মাঈনুল।
বর্তমানে সে বিএম কলেজের সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের পরীক্ষা শেষ করেছে। পরীক্ষা শেষে বাড়ি চলে গিয়ে ছিল কিন্তু গত বৃহস্পতিবার সকালে হিজলা থেকে বরিশাল চলে আসে। দুপুরে বিএম কলেজের হোষ্টেলে উঠে খাওয়ার দাওয়া করে রুমে বসে ফোনে কথা বলতে দেখেন তার রুমমেটরা। এসময় ফোনে রাগান্বিত ভাবে কথা বলতে দেখেন তার রুমমেটরা।
বিকালের দিকে সে রুম থেকে বের হয়ে যায় আর রুমে ফিরেনি। পরে রুমমেটরা রাতে তার ফোনে কল দিলে রিসিভ করেনি।
তার রুমমেটদের কাছে জানতে চাইলে তারা জানায় একটি মেয়ের সাথে তার প্রেমের সম্পর্ক ছিলো। কিছুদিন যাবৎ তাদের সম্পর্ক ভালো চলতে ছিলো না। এই জন্য কিছুদিন আগে রুমে বসে কান্না করতে দেখে তার বন্ধুরা। পরে তাকে অনেক শান্তনা দিয়েছিলো তারা।
তার বন্ধু রাখা জানায় সে খুব ভাল মনের ছিলো। সকলের সাথেই খুব সহজে মিশতে পারতো। কলেজের খেলাধুলায় ও তার অংশগ্রহন ছিলো চোখে পড়ার মতো। হোস্টেলের ছোট বড় সকলের সাথেই ভালো ব্যবহার করতো। কিন্তু কেনো সে সুইসাইড করবে কেউ বুঝতেছে না। তবে কেউ কেউ বলছেন হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হইছে। রাজনৈতিক কারন ও থাকতে পারে। বিএম কলেজে সাদেক এর কোরামে সক্রিয় রাজনীতি করতো সে।
পুলিশ তার লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য শেরে-বাংলা মেডিকেল কলেজে নিয়ে গেছে। পোস্টমর্টেম রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে বলে জানান বিএম কলেজের অধ্যক্ষ ড. মুহাম্মদ গোলাম কিবরিয়া। তিনি আরো বলেন এমন ঘটনা এই প্রথম ঘটেছে।


























