সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

ঝালকাঠি সদরের পরমহল গ্রামে অগ্নিকাণ্ডে বিজিবি সদস্যের বসত ঘর ভস্মীভূত তিন লক্ষ টাকার ক্ষতি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৩:১২ অপরাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩ ৩১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি জেলার সদর উপজেলাধীন পরমহল গ্রামে শুক্রবার রাতে অগ্নিকাণ্ডে মৃত মজিদ হাওলাদারের ছেলে বিজিবি সদস্য সোহাগ হাওলাদারের বসত ঘর ভস্মীভূত হয়। একই সাথে আর্থিক ভাবে ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয় বলে জানাযায়।

এ বিষয় একই বাড়ীর মহাসিন জানান, রাত আনুমানিক সাড়ে দশটার সময় মহাসিন তার বসত ঘরে ঘুমের প্রস্তুতি নিচ্ছেলেন। তার ঘরের জানালা খোলা থাকায় সে জানালা দিয়ে সোহাগের বসত ঘরের উত্তর-পশ্চিম পাশ থেকে আগুন দেখতে পান। এ সময় ঘর থেকে বের হয়ে মহাসিন আগুন আগুন বলে চিৎকার শুরু করলে পাশের বাড়ি থেকে লোকজন এগিয়ে আসলে সবাই মিলে আগুন নিভানোর চেষ্টা করে। একই সাথে মহাসিন এলাকাবাসীর সহযোগীতায় কাঠের ঘরের সাথে সংযুক্ত একতালা বিশিষ্ট দালানের মধ্য থেকে সোহাগের মা’কে বের করে নিয়ে আসতে সক্ষম হন। এলাকা বাসীর পক্ষ থেকে ঝালকাঠি ফায়ার সার্ভিসকে ফোন দিলে তারা ঘটনাস্থলে এসে দীর্ঘ ৩০ মিনিটের চেস্টায় আগুন নিয়ন্ত্রনে আনেন। ততক্ষনে ঘরের সবকিছু পুড়ে যায়। সোহাগ বর্তমানে জয়পুরহাট জেলায় বিজিবি’র ১৬তম ব্যাটালিয়নে কর্মরত আছেন বলেও জানান তিনি।

এ বিষয় ঝালকাঠি ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার শফিকুল ইসলাম জানান, আগুন লাগার সংবাদ পেয়ে আমি আমার টিম নিয়ে দ্রুত ঘটনা স্থলে পৌছানোর চেষ্টা করি, কিন্তু রাস্তা একটু খারাপ থাকায় আমাদের আসতে কিছুটা বিলম্ব হয়। আমরা দীর্ঘ ৩০মিনিট সময়ের মধ্যে পুরোপুরি আগুন নিভাতে সক্ষম হই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঝালকাঠি সদরের পরমহল গ্রামে অগ্নিকাণ্ডে বিজিবি সদস্যের বসত ঘর ভস্মীভূত তিন লক্ষ টাকার ক্ষতি

আপডেট সময় : ০৬:০৩:১২ অপরাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩