বাবুগঞ্জে সম্প্রীতি রক্ষায় মতবিনিময় সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৮:১৫:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩ ১৫ বার পড়া হয়েছে

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ সম্প্রীতি রক্ষায় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা কৃষি অফিস হলরুমে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ও পিএফজি এর আয়োজনে এবং নাগরিক কমিটির সহযোগিতায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাবুগঞ্জ উপজেলা পিস ফ্যাসিলিটর গ্রুপ (পিএফজি) এর সভাপতি খালেদা ওহাব এর সভাপতিত্বে ও পিএফজির সদস্য এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাসুদ করিম লাভলু এর সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল আহমেদ আজাদ, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন,নবাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ মোস্তফা কামাল চিশতি, মোঃ দেলোয়ার হোসেন, বাবুগঞ্জ উপজেলা সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সাধারণ সম্পাদক মোঃ আরিফ উদ্দিন আহমেদ মুন্না, সহ সভাপতি ও পিএফজির সদস্য মোঃ সাইদর রহমান তালেব, বীর মুক্তিযোদ্ধা আঃ করিম হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা আঃ হালিম হাওলাদার, প্রধান শিক্ষক মোঃ সেলিম রেজা, মোঃ এনায়েত করিম ফারুক মাস্টার, বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ আরিফ হোসেন, মাধবপাশা স্কুল এ্যাড কলেজের প্রভাষক মোঃ জামাল হোসেন, ইসলামি আন্দোলন বাংলাদেশ বাবুগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি শেখ নজরুল ইসলাম মাহবুব, বিএনপি নেতা মোঃ নাসির হোসেন, নারী ইউপি সদস্যা ও সদস্যগন সহ বিভিন্ন রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


























