সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

নিজের পায়ে নিজেদের দাঁড়িয়ে উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হবে…এমপি শাহে আলম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১১:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩ ৩৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥
বরিশালের বানারীপাড়ায় খরিপ-২/২০২৩-২৪ মৌসুমে কৃষি পুনর্বাসন ও কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী বীজ,নারকেল গাছের চারা ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। ১৫ জুন বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলম। এসময় তিনি বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় দেশের প্রতি ইঞ্চি জমি চাষের আওতায় এনে আমাদের নিজেদেরকে স্বয়ংসম্পূর্ণ ও আত্মনির্ভরশীল জাতি হতে হবে এবং পরনির্ভরতা কাটিয়ে নিজের পায়ে নিজেদের দাঁড়িয়ে উন্নত -সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হবে। বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বীর সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার তনয় সিংহের প্রাণবন্ত সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উজিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল,বানারীপাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এটিএম মোস্তফা সরদার,যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত লাল কুন্ডু,আওয়ামী লীগ নেতা ডা. খোরশেদ আলম সেলিম প্রমুখ। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাহফুজুর রহমান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে এছাড়াও অতিথি ছিলেন বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন সরদার,বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন,সাধারণ সম্পাদক সুজন মোল্লা প্রমুখ। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নিজের পায়ে নিজেদের দাঁড়িয়ে উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হবে…এমপি শাহে আলম

আপডেট সময় : ১০:১১:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩