সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

বরিশালকে নতুন রুপে গড়ে তোলার অঙ্গীকার করেছেন নবনির্বাচিত নগরপিতা আবুল খায়ের আবদুল্লাহ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩ ৩২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামাল কাড়াল কাড়াল বরিশাল ব্যুরো

বেসরকারি ভাবে সিটি মেয়র নির্বাচিত হওয়ার পর বরিশালকে নতুনরূপে গড়ে তোলার অঙ্গীকার করেছেন নতুন নগরপিতা আবুল খায়ের আব্দুল্লাহ।
সোমবার (১২ জুন) সন্ধ্যায় বরিশালের শিল্পকলা একাডেমিতে সিটি নির্বাচনের ফল ঘোষণার পর গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ অঙ্গীকার করেন। আবুল খায়ের আব্দুল্লাহ বলেন, ‘নির্বাচনি ইশতিহারের মাধ্যমে আপনাদের প্রতি যে সব অঙ্গীকার করেছি তা পর্যায়ক্রমে বাস্তবায়ন করবো। এর জন্য মহান আল্লাহতাআলার সাহায্য প্রার্থনা করছি। নতুন বরিশাল গড়ার অঙ্গীকার, জয় হোক শেখ হাসিনার।’ এ সময় তিনি ভোটার ও কর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, জনগণ ও আমার নেতাকর্মী যারা নির্বাচনের সঙ্গে জড়িত, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
সবশেষে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলে তিনি বক্তব্য শেষ করেন।
বেসরকারিভাবে ঘোষিত ফল অনুযায়ী নৌকা প্রতীকে আবুল খায়ের আব্দুল্লাহ ৮৭ হাজার ৭৫২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম হাতপাখা প্রতীকে পেয়েছেন ৩৪ হাজার ৩৪৫ ভোট।
নির্বাচনে মেয়র পদে লড়েছেন ৭ জন। তাদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের আবুল খায়ের আবদুল্লাহ (নৌকা), ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম (হাতপাখা), জাতীয় পার্টির ইকবাল হোসেন তাপস (লাঙ্গল), জাকের পার্টির মিজানুর রহমান বাচ্চু (গোলাপ ফুল), স্বতন্ত্র প্রার্থী মো. কামরুল আহসান (ঘড়ি, বিএনপি), আসাদুজ্জামান (হাতি) ও আলী হোসেন (হরিণ) প্রতিদ্বন্দ্বিতা করেন।
উল্লেখ্য, পৌরসভা থেকে ২০০২ সালের ২৫ জুলাই বরিশাল সিটি করপোরেশনে উন্নীত হয়। ২৫ বর্গকিলোমিটার থেকে বেড়ে এখন এর আয়তন ৫৮ বর্গকিলোমিটারে দাঁড়িয়েছে। বরিশাল সিটির বর্তমান লোকসংখ্যা প্রায় ৬ লাখ। সিটির প্রথম নগরপিতা হিসেবে ২০০৮ সালে আওয়ামী লীগের শওকত হোসেন হিরণ জয়লাভ করেন। এরপর ২০১৩ সালে বিএনপির আহসান হাবিব কামাল এবং ২০১৮ সালে নৌকার প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ মেয়র নির্বাচিত হন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশালকে নতুন রুপে গড়ে তোলার অঙ্গীকার করেছেন নবনির্বাচিত নগরপিতা আবুল খায়ের আবদুল্লাহ

আপডেট সময় : ০৬:০৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩