সংবাদ শিরোনাম ::
বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত

হিলিতে সীমানা পিলার পরিদর্শনে বাংলাদেশ-ভারতের প্রতিনিধিরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩ ৬৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিনাজপুর জেলা প্রতিনিধি: সীমানা পিলার পরিদর্শনে বাংলাদেশ-ভারতের প্রতিনিধিরা হিলিতে
বাংলাদেশ ও ভারতের আন্তর্জাতিক সীমানা পিলার পুননির্মাণ ও মেরামত কাজ পরিদর্শনের উদ্দেশ্যে দুই দেশের প্রতিনিধি দল দিনাজপুরের হিলি সীমান্তে এসেছেন।

শনিবার (১০ জুন) বিকেল সাড় ৩টার দিকে বাংলাদেশের ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুল বারিকের নেতৃত্বে ৬ সদস্যে প্রতিনিধি দল ও ভারতের ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালক ড. রেশমা কামালের নেতৃত্বে ৫ সদস্যে দল হিলি চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন।

হিলি চেকপোস্টে ভারতের প্রতিনিধি দল ও বাংলাদেশের প্রতিনিধি দলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান হাকিমপুর (হিলি) ও বিরামপুর উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। পরে প্রতিনিধি দল আন্তর্জাতিক সীমানা পিলার পুননির্মাণের কাজ পরিদর্শন করেন।

এর আগে, গত বৃহস্পতিবার (৮ জুন) সকালে বাংলাদেশের ৬ সদস্যের প্রতিনিধি দল ভারতে আন্তর্জাতিক সীমানা পিলার পুননির্মাণ কাজ পরিদর্শনে যান।

হাকিমপুর (হিলি) উপজেলা সহকারী সেটেলমেন্ট অফিসার মো. আলমগীর হোসেন শেখ জানান, বাংলাদেশের দিনাজপুর ও জয়পুরহাট এবং ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার সীমান্ত আন্তর্জাতিক সীমানা পিলার পুননির্মাণ কাজ যৌথভাবে পরিদর্শন করছেন দুই প্রতিনিধি দলে সদস্যরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

হিলিতে সীমানা পিলার পরিদর্শনে বাংলাদেশ-ভারতের প্রতিনিধিরা

আপডেট সময় : ০৬:২৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩