সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

ভ্রাম্যমাণ আদালত সতর্ক করলেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইনানকে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৯:২৩ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩ ৩৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে নির্ধারিত সময়ের পরও মিছিল করায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানকে সতর্ক করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার রাত সাড়ে আটটার দিকে বরিশালের সদর রোডে অশ্বিনী কুমার টাউন হলের সামনে এ ঘটনা ঘটে।

জানা যায়, শনিবার ছিল সিটি নির্বাচনের প্রচারের শেষ দিন। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী রাত আটটার পর মিছিল সমাবেশ নিষেধ। কিন্তু ছাত্রলীগ সাধারণ সম্পাদক হাজারখানেক নেতাকর্মীকে নিয়ে নৌকার মেয়র প্রার্থীর পক্ষে নির্ধারিত সময়ের পরও মিছিল করেন। এ সময় বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরার ভ্রাম্যমাণ আদালত ছাত্রলীগ নেতাকর্মীদের মিছিল বন্ধ করতে বলেন। ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীরা ম্যাজিস্ট্রেটের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। কিন্তু ভ্রাম্যমাণ আদালত তাদের বলেন, মিছিল করলে আচরণবিধি লঙ্ঘন হবে। সে ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ সময় শেখ ইনানের সঙ্গে কথা বলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এরপর ছাত্রলীগের মিছিলটি শ্লোগান বন্ধ করে নীরবে বরিশাল কেন্দ্রীয় কারাগারের দিকে চলে যায়। সেখান থেকে মিছিলটি আবার ঘুরে সদর রোডের দিকে আসে। তখন মিছিলকারীরা আবারও নৌকার পক্ষে শ্লোগান দিচ্ছিলেন। এ সময় ভ্রাম্যমাণ আদালত, পুলিশ এবং র‌্যাব সদস্যরা সেখান থেকে চলে যান।

ছাত্রলীগ সাধারণ সম্পাদ শেখ ইনান সমকালকে বলেন, ‘ভোটের প্রচার শেষে হেঁটে হেঁটে নৌকার নির্বাচনী কার্যালয়ে যাচ্ছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।’ ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে বাকবিতণ্ডার বিষয়টি নাচক করে তিনি বলেন, ‘প্রশাসন নির্বাচনী নিময় শৃঙ্খলা সম্পর্কে অবগত করায় তাদের ধন্যবাদ জানিয়েছি। প্রশাসন সুষ্ঠু নির্বাচন আয়োজনে কাজ করছে।’

এ বিষয়ে বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরা বলেন, ‘সদর রোডে দুটি ভ্রাম্যমাণ আদালত ছিলেন। এ সময় নৌকার পক্ষে যারা রাত আটটার পর মিছিল করছিলেন, তাদের সতর্ক করা হয়েছে।’

আগামী সোমবার বরিশাল সিটি করপোরেশনের ভোট। নৌকা প্রতীকের মেয়র প্রার্র্থী আবুল খায়ের আবদুল্লাহর (খোকন সেরিনায়াবাত) পক্ষে প্রচার চালাতে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় নেতারা বরিশালে এসেছেন বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ভ্রাম্যমাণ আদালত সতর্ক করলেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইনানকে

আপডেট সময় : ০৬:৪৯:২৩ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩