সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা।

বরিশাল সিটি নির্বাচনে কেন্দ্রে কেন্দ্রে বসছে ক্যামেরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুন ২০২৩ ১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ আগামী ১২ জুন বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচন। ৭ জুন থেকে ক্যামেরা বসানোর কাজ শুরু হয়েছে। ১০ জুনের মধ্যে বরিশাল সিটি নির্বাচনে সব কেন্দ্র ও কক্ষে ক্যামেরা বাসনো শেষ হবে।

ক্যামেরা বসানো কমিটির আহ্বায়ক ও নেছারবাদ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শাহিন শরীফ বলেন, গত বুধবার থেকে বরিশাল সিটি নির্বাচনের ১২৬ কেন্দ্রে সিসি টিভি কামেরা বসানোর কাজ শুরু হয়েছে।

আগামী শনিবারের মধ্যে ক্যামেরা বসানোর কাজ শেষ করা হবে। রবিবার (১১ জুন) ট্রায়াল দেওয়া হবে।

শাহিন শরীফ বলেন, নির্বাচনে ৮৯৪টি ভোট কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রতিটি ভোট কক্ষে একটি করে ও প্রতিটি কেন্দ্রের প্রবেশ পথে দুটি করে ক্যামেরা বসানো হবে।

এতে মোট ১ হাজার ১৪৬টি ক্যামেরা থাকবে।
বরিশাল সিটি নির্বাচনের ভোট আগামী ১২ জুন। এতে ৭ মেয়র, ১১৯ জন সাধারণ ও ৪২ জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী অংশ নিচ্ছেন। মোট ভোটার ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন।

এর মধ্যে ১ লাখ ৩৭ হাজার ৪৮৯ জন পুরুষ ও ১ লাখ ৩৮ হাজার ৮০৯ জন নারী ভোটার রয়েছেন।
প্রথমবারের মতো ইলেকট্রিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে নগরীর ৩০টি ওয়ার্ডে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশাল সিটি নির্বাচনে কেন্দ্রে কেন্দ্রে বসছে ক্যামেরা

আপডেট সময় : ০৪:০৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুন ২০২৩