সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

রাজাপুরের নিখোঁজের ১১ দিন পরে দুই শিক্ষার্থীকে ভোলা থেকে উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩ ৩৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠিজেলার রাজাপুর উপজেলায় নিখোঁজের ১১ দিন পরে দুই মাদ্রাসা শিশু শিক্ষার্থীকে ভোলা সদর থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজাপুর থানা পুলিশ এ তথ্য সাংবাদিকদের কাছে নিশ্চিত করেন।

মাদ্রাসার দুই শিশু শিক্ষার্থী হলো মো. নুরুল ইসলাম (১২), সে উপজেলার বড় কৈবর্তখালী গ্রামের মো. হানিফ এর ছেলে। মো. আমানুল্লাহ (১১), সে উপজেলার পুটিয়াখালী গ্রামের মো. আবদুল্লাহর ছেলে। তার দু’জনেই উপজেলার সমবায় আশরাফুল মাদারিস নামে একটি কওমি মাদ্রাসার ছাত্র।

পুলিশ জানায়, গত ২৮ মে নুরুল ইসলাম ও আমানুল্লাহ তাদের মাদ্রাসা থেকে নিখোঁজ হয়। ৩ জুন তাদের উভয়ের বাবা রাজাপুর থানায় পৃথক দুইটি সাধারণ ডায়েরী করেন। এর প্রেক্ষিতে পুলিশ উদ্ধার অভিযান শুরু করেন। ৭ জুন সন্ধ্যায় ভোলা সদরের একটি খাবার হোটেল থেকে তাদের উদ্ধার করে। বৃহস্পতিবার সকালে রাজাপুর থানায় নিয়ে আসে পুলিশ। পুলিশ আরো জানায়, এই দুই শিশু ছাত্র তাদের নিজেদের ইচ্ছায় মাদ্রাসা থেকে পালিয়ে গিয়ে ভোলা সদরের ঐ হোটেলে বয়ের কাজ শুরু করেন।

রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় বলেন, বৃহস্পতিবার দুপুরে দুই শিশুকে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাজাপুরের নিখোঁজের ১১ দিন পরে দুই শিক্ষার্থীকে ভোলা থেকে উদ্ধার

আপডেট সময় : ০২:২১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩