সংবাদ শিরোনাম ::
বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত

চাখারে মোটরসাইকেল দূর্ঘটনায় কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৭:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩ ৫১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥
বরিশালের বানারীপাড়ায় চাখার সরকারি ফজলুল হক কলেজের অনার্স ফাইনাল ইয়ারের ছাত্র সাকিব হোসেন হাওলাদার (২৩) মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত হয়েছে । চাখার ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আনোয়ার মার্কেটের জামে মসজিদ সংলগ্ন বানারীপাড়া-চাখার ভায়া লস্করপুর সড়কে ৫ জুন সোমবার সন্ধ্যায় এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। সাকিব চাখারের সীমান্তবর্তী উজিরপুর উপজেলার লস্করপুর গ্রামের রিক্সা-ভ্যান মেরামতের মেকার ফায়জুল হক হাওলাদারের ছেলে। স্থানীয়রা জানান, সন্ধ্যা সোয়া ৭ টার দিকে উজিরপুরের লস্করপুর খেয়া পার হয়ে সাকিব মোটরসাইকেল যোগে চাখারের দিকে যাচ্ছিল। তবে পথিমধ্যে যে সড়কের ওপরে স্পীড ব্রেকারের আদলে বালু ফেলার পাইপের জন্য অতিরিক্ত উ”ু ডাইভারশন তৈরি করা হয়েছে, সেটা তিনি জানতেন না। সেটা দেয়া হয়েছে মাগরিবের নামাজের সময়। ওই সময় সাকিব ছিল উজিরপুরে। প্রতিদিনের মত সাকিব স্বাভাবিক ভাবে ওই স্থান থেকে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল। অন্ধকারে ওই ডাইভারশনের সঙ্গে ধাক্কা লেগে সেখান থেকে প্রায় ২০ ফিট দূরে গিয়ে ছিটকে পরে গাছের সাথে মাথায় সজোরে আঘাত পান সাকিব। পরে তাকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। মা-বাবার দোয়া নামক যে ড্রেজারের পাইপ দিয়ে ওই সড়কে ডাইভারশন তৈরি করা হয়েছে সেটি বানারীপাড়ার মো. রাসেলের। স্থানীয় কালু,মুক্তিকুল,আউয়াল,সেলিম সরদার ও হালিম সরদারসহ কয়েকজন যুবক ড্রেজার দিয়ে দূর্ঘটনাস্থলের পাশেই বালু দিয়ে ডোবা ভড়াটের কাজ নিয়েছিলো।
এদিকে স্থানীয়রা জানান, সাকিবের বাবা রিক্সা গ্যারেজের মেকার হলেও তিনি তার দুটি ছেলের লেখাপড়ার ওপরে বেশ মনযোগী । নিহত সাকিব চাখার সরকারি ফজলুল হক কলেজের অনার্স ফাইনাল ইয়ারের ছাত্র ছিলো। তার ছোট ভাই পবিত্র গ্রন্থ আল-কোরআন হেফজ করছেন চাখারের একটি হাফেজি মাদরাসা থেকে।
তবে নিয়তির কি নির্মম পরিহাস, লেখাপড়া শেষ করে পিতা-মাতার দুঃখ গোছানোর আগেই পিতার কাঁধে লাশ হয়ে চেপে বসলো সেই প্রিয় সন্তান। সাকিবকে হারিয়ে বাবা-মাসহ স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে। পরিবারে বইছে শোকের মাতম।
এ প্রসঙ্গে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ আলম চৌধুরী বলেন, কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়া সাকিবের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে ৬ জুন মঙ্গলবার সকাল ৯টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সাকিবকে চিরনিন্দ্রায় শায়িত করা হয়।
###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চাখারে মোটরসাইকেল দূর্ঘটনায় কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০৫:৩৭:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩