সংবাদ শিরোনাম ::
বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত

চুয়াডাঙ্গায় চলছে প্রচন্ড তাপপ্রবাহ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৩:২৬ অপরাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩ ৪৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ শনিবার চুয়াডাঙ্গা সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হ‌য়ে‌ছে। ফলে আজসহ টানা ৬ দিন চুয়াডাঙ্গা জেলার ওপর দি‌য়ে বয়ে যাচ্ছে মাঝা‌রি থে‌কে তীব্র তাপপ্রবাহ।

গতকাল ৩ জুন শনিবার বিকেল ৩টায় চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বলেন, আজ ও গত ৫ দিন চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝা‌রি থে‌কে তীব্র তাপপ্রবাহ। গত সোমবার চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস, বৃহস্পাতবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ দশ‌মিক ৬ ডিগ্রি সেল‌সিয়াস, শুক্রবার স‌র্বোচ্চ ৪০ ডিগ্রী সেল‌সিয়াস,গতকাল শনিবার ৪১ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হ‌য়ে‌ছে। চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষক তহমিনা নাসরিন জানান, চুয়াডাঙ্গার ওপর দিয়ে মাঝারি থে‌কে তীব্র তাপ প্রবাহ বয়ে যাচ্ছে। শনিবা৷ বেলা ১ টায় চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আদ্রতা ছিলো ৩৬ শতাংশ। এই তাপমাত্রা আরও বেড়ে বিকাল ৩ টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪১ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসে আদ্রতার পরিমাণ ছিলো ৩১ শতাংশ। তিনি আরও জানান, অসহ্য গরম অনুভূত হওয়ার কারণ বাতাসে জলীয় বাষ্প বেশি। বাতাসে আদ্রতার পরিমাণ বেশি থাকার কারণে প্রচুর ঘাম হচ্ছে এবং গরমের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। এধারা আরও কিছুদিন অব্যহত থাকবে। দেশের কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা থাকলেও এ অঞ্চলে দু-তিনদিনের মধ্যে তেমন সম্ভাবনা নেই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চুয়াডাঙ্গায় চলছে প্রচন্ড তাপপ্রবাহ

আপডেট সময় : ১২:২৩:২৬ অপরাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩