সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা।

নলছিটিতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫লাখ টাকা জরিমানা ,তিনজনকে কারাদন্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩০:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০২৩ ১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার মগর ইউনিয়নের কালিজিরা এলাকায় বুধবার (৩১মে ) রাত ৮টার দিকে সুগন্ধা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ড্রেজার ব্যবসায়ীকে ৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম‍্যাজিষ্ট্রেট । এসময় আরও তিনজনকে কারাদন্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনা করেন ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (এনডিসি) মিলন চাকমা।

জরিমানা প্রাপ্তরা হলেন,ড্রেজার ব্যবসায়ী মো. রুমান ও মোঃ নাসির উদ্দিন। মো. রুমান কে ২লাখ ও মোঃ নাসির উদ্দিন কে ৩ লাখ মোট ৫লাখ টাকা জরিমানা করা হয়। তারা দুজনেই স্থানীয় বাসিন্দা বলে জানান।

এসময় আরও তিনজনকে ১০দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। দন্ড প্রাপ্তরা হলো ভোলা জেলার চরফ্যাশন উপজেলার রাসেল হাওলাদারের ছেলে মোঃ ইসমাইল(৩০),চট্রগ্রাম জেলার মিরসরাই উপজেলার ফয়েজ আহমেদের ছেলে মোঃ সোহাগ(৩৮),ভোলা জেলার চরফ্যাশন উপজেলার নরুল হকের ছেলে মোঃ সবুজ(৩৪)। এদের মধ্যে মো.সোহাগ সুকানি বাকি দুজন শ্রমিক বলে জানা গেছে।

সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (এনডিসি) মিলন চাকমা বলেন, নদীতে অবৈধভাবে বালু উত্তোলনরত অবস্থায় পাওয়ায় তাদের বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন(২০১০) এর ১৫ ধারায় এ জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নলছিটিতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫লাখ টাকা জরিমানা ,তিনজনকে কারাদন্ড

আপডেট সময় : ০৯:৩০:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০২৩