সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

বাবুগঞ্জে মোবাইল কোর্ট অভিযানে ৫৫০০ টাকা অর্থদন্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৬:০৮ অপরাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩ ৩১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জে মোবাইল কোর্ট অভিযানে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান কে ৫ হাজার ৫শত টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।

সোমবার (২৯ মে) দুপুরে বরিশাল জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জাহাঙ্গীর হোসেন এঁর নির্দেশনায় বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস দাস এর পরিচালনায় উপজেলার বিভিন্ন স্থানে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

অভিযানে মোড়কবিহীন খাদ্যদ্রব্য বিক্রি ও লাইসেন্স ছাড়া বেকারি পরিচালনা করায় কালাম বেকারি ও মায়ের দোয়া বেকারি নামক ০২ টি প্রতিষ্ঠানে ওজন পরিমাপ ও মানদন্ড আইন ২০১৮ অনুযায়ী যথাক্রমে ২৫০০ টাকা ও ৩০০০ টাকা অর্থদন্ড দেওয়া হয়।

এছাড়াও অভিযানকালে কামিনী ফিলিং স্টেশনের ডিজেল, অকটেন পরীক্ষা করে ওজন সঠিক পাওয়া গেছে বলে জানা গেছে।

জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস দাস।

এসময় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বরিশাল ও এয়ারপোর্ট থানা পুলিশের ১ টি চৌকস দল অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাবুগঞ্জে মোবাইল কোর্ট অভিযানে ৫৫০০ টাকা অর্থদন্ড

আপডেট সময় : ০৫:০৬:০৮ অপরাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩