সংবাদ শিরোনাম ::
বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত

মুক্তিযুদ্ধের সরকার ক্ষমতায় আছে বলেই যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে (আমু)

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৩:৩১ অপরাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩ ৫১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি: মুক্তিযুদ্ধের সরকার ক্ষমতায় আছে বলেই যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে। সরকারের সাফল্য দেখে একটি দল দিশেহারা হয়ে এখন দ্রব্যমূল্য নিয়ে মিথ্যা কথা বলছে। এখন মোবাইলের যুগ আপনারা খবর নিয়ে দেখেন বিশ্বের উন্নত দেশের তুলনায় আমাদের দেশে এখনও দ্রব্যমূল্য অনেক কম। ঝালকাঠির নলছিটিতে দপদপিয়া ইউনিয়ন আওয়ামী লীগ’র আয়োজিত সূধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগ’র উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য ও শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আমির হোসেন আমু(এমপি) এসব কথা বলেন।

তিনিও আরও বলেন,নৌকার বিজয় নিশ্চিত করতে সকলকে কর্মী হয়ে মানুষের কাছে যেতে হবে। সরকার মানুষের পাঁচটি মৌলিক অধিকার পূরণ করতে সক্ষম হয়েছে। শিক্ষা,চিকিৎসা,বিভিন্ন ভাতা,রাস্তাঘাট, ব্রীজ নির্মাণ করাসহ সেবা সমুহ মানুষের দোড় গোরায় পৌছে দিয়েছে।

দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ মাঠে শনিবার(২৭মে) বিকেলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগ’র সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন বাবুল মৃধা। সূধী সমাবেশে বক্তব্য রাখেন ঝালকাঠি জেলা আ’লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, নির্যাতিত নেতা বজলুর রহমান।

উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সহ-সভাপতি ও নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান, জেলা আ’লীগের সদস্য ব্যারিস্টার সুমাইয়া হোসেন অদিতি,মোঃ নিজাম উদ্দিন মৃধা (সিআইপি),ঝালকাঠি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন তিমিরকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াস হোসেন শাহীন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মুক্তিযুদ্ধের সরকার ক্ষমতায় আছে বলেই যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে (আমু)

আপডেট সময় : ০৫:৫৩:৩১ অপরাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩