সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা।

নির্বাচনে আসুন, না হয় কলার ভেলায় সাগরে ভেসে যান: ইনু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩ ১২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি ও সংসদ সদস্য হাসানুল হক ইনু বিএনপির উদ্দেশে বলেছেন, ‘নির্বাচনের ট্রেনে উঠুন, না হয় কলার ভেলায় চেপে সাগরে ভেসে যান। কারণ সংবিধানের ধারাবাহিকতা রক্ষায় ২০২৩ সালের শেষে দিকে সময়মতো দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।’

মাগুরা শহরের নোমানী ময়দানে শনিবার বিকেলে জেলা জাসদ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন।

হাসানুল হক ইনু বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প বিএনপি, জামায়াত ও জঙ্গিবাদ হতে পারে না। শেখ হাসিনা হচ্ছেন আলোর বাতি। শেখ হাসিনার নেতৃত্বে যে উন্নয়ন হচ্ছে সে উন্নয়নকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে হবে।’

হাসানুল হক ইনু বিএনপির সমালোচনা করে বলেন, ‘বিএনপির হাতে উন্নয়নের কোনো ফর্মুলা নাই, কোনো জাদুর কাঠি নাই দুর্নীতি কমানোর, বৈষম্য কমানোর, দলবাজি কমানোর। ওরা (বিএনপি-জামাত) যখন ক্ষমতায় ছিল তখন প্রত্যেকটি নেতার পিঠে দুর্নীতির ছাপ, হাতে দলবাজির রক্ত ছিল। তাই শেখ হাসিনার বিকল্প বিএনপি, জামাত ও জঙ্গিবাদ হতে পারে না।’

ইনু বলেন, ‘বাংলাদেশকে উন্নয়নের পথে সংবধিানের পথে মজবুতভাবে টিকিয়ে রাখব। যদি উন্নয়ন চান, মাঝ দরিয়ায় মাঝি বদলাতে হয় না। মাঝ দরিয়ায় যদি মাঝি বদলান তাহলে সামাল দিতে পারবেন না।’

আগামী জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে হাসানুল হক ইনু বলেন, ‘যাই হোক না কেন যথা সময়ে নির্বাচন হবে। শান্তি প্রক্রিয়া, উন্নয়নের ধারা অব্যবহত রাখতে জাসদসহ ১৪ দল এক সঙ্গে ভোট করবে। নির্বাচনের আগে কোনো ভুতুড়ে সরকার এদেশে আসবে না। বিএনপি যাই বলুক না কেন, ভোটে কে আসল আর কে আসল না, এটা দেখার সময় আমাদের নাই। বাংলাদেশের ভোট কোনো বিদেশি বা দেশি মহল আটকাতে পারবে না। আমেরিকার ভিসা নীতি না ইউরোপের নির্বাচনী নীতি সেগুলো নিয়ে মাথা ঘামানোর সময় বাংলার জনগণের নাই। আমেরিকার রাজনীতি আমেরিকার কাছে। বাংলার রাজনীতি আমাদের কাছে।’

মাগুরা জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ অহিদুল ইসলাম ফনির সভাপতিত্বে জনসভায় প্রধান বক্তা ছিলেন জাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য জাহিদুল আলম। বক্তব্য দেন জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভাপতি অ্যাডভোকেট রবিউল আলম, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ুম, ওবাইদুর রহমান চুন্নু, জেলা জাসদের সহ-সভাপতি মিয়া ওয়াহিদ কামাল বাবলু, সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নির্বাচনে আসুন, না হয় কলার ভেলায় সাগরে ভেসে যান: ইনু

আপডেট সময় : ০৬:৫৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩