সংবাদ শিরোনাম ::
বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত

একই পানির গ্লাস বদল করেছে সরকার: তাপস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৩:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩ ৫৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ এই সরকার একই পানির গ্লাস বদল করেছে মন্তব্য করে বিসিসি নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত মেয়র প্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন তাপস বলেছেন, এরা বরিশালে উন্নয়ন করবে না।

তিনি বলেন, আমি নির্বাচিত হলে যুব সমাজের জন্য কাজ করবো।

বরিশালকে আইটি সিটি হিসেবে গড়ে তুলবো। আইটির মাধ্যমে বেকার যুব সমাজের অনেক কর্মসংস্থান হবে।

শুক্রবার (২৬ মে) তিনি বরিশাল নগরের পলাশপুরে শাহাজালাল স্কুল মাঠে এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

ইকবাল হোসেন তাপস বলেন, একই পানির গ্লাস বদল করেছে এই সরকার। এরা উন্নয়ন করবে না। আবার অনেকে তো তিন মাস পূর্বে নিজের ভোট সিটিতে নিয়ে এসেছেন। তারা অন্যের বাড়ি নিজের ঠিকানায় দেখিয়ে বরিশাল সিটিতে নির্বাচন করবেন।

এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও বরিশাল মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুলসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে ইকবাল হোসেন তাপস একটি আধুনিক ও উৎপাদনমুখী নগরী বিনির্মাণে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে সবার দোয়া ও সমর্থন কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

একই পানির গ্লাস বদল করেছে সরকার: তাপস

আপডেট সময় : ০৮:৪৩:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩