সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা।

মাহমুদিয়া মাদ্রাসার সভাপতি পদ থেকে বাদ পড়লেন সৈয়দ রেজাউল করীম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩১:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩ ১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামাল কাড়াল বরিশাল ব্যুরো প্রধান।

জামে’আ ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার পরিচালনা পরিষদের সভাপতি পদ থেকে বাদ পড়লেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইর পির মুফতি সৈয়দ মো. রেজাউল করীম।
সম্প্রতি আগের কমিটির মেয়াদ শেষ হওয়ায় ৫ মে মোহতামিম মজলিসে আমেলার সভা অনুষ্ঠিত হয়। সেখানে সভার সিদ্ধান্ত অগ্রাহ্য করে সম্পূর্ণ এককভাবে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। যে কারণে মাদ্রাসায় বিশৃঙ্খলা ও বিরূপ পরিস্থিতির সৃষ্টি হয়। এ অবস্থায় আপৎকালীন এই সাময়িক পরিস্থিতি বিবেচনায় সেই নতুন কমিটি বাতিল করে নতুন ১৯ সদস্যবিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। বরিশাল জেলা প্রশাসনের শিক্ষা ও কল্যাণ শাখার সহকারী কমিশনার রয়া ত্রিপুরার স্বাক্ষরিত এক আদেশে এই কমিটি গঠন করা হয়।
জানা যায়, আগের কমিটির মেয়াদ শেষ হলে মাদ্রাসা পরিচালনার জন্য সেই কমিটি বিলুপ্ত করে ২৬ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ১২ মে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইর পির মুফতি সৈয়দ মো. রেজাউল করীমকে সভাপতি ও মাদ্রাসার মোহতামিম হাফেজ মাওলানা ওবায়দুর রহমান মাহবুবকে সেক্রেটারি নির্বাচিত করে কমিটি গঠন করা হয়। এছাড়াও মাদ্রাসার শায়খুল হাদিস মাওলানা হাসান আহমাদ, বরিশাল বায়তুল মোকাররম জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল কাদের, খাজা মইনুদ্দিন মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মুফতি রফিকুল ইসলাম ও মোহাম্মদ হোসেন চৌধুরীকে সহসভাপতি, জামিয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা মির্জা নুরুর রহমান বেগকে যুগ্মসম্পাদক ও নইমুল হক মাসউদকে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়। এছাড়াও ১৮ জনকে সদস্য নির্বাচিত করা হয়।এই কমিটি গঠনের পর থেকে মাদ্রাসার মধ্যে বিশৃঙ্খলা হওয়ার পর বুধবার বরিশাল জেলা প্রশাসন থেকে নতুন কমিটি গঠন করা হয়। এ বিষয়ে মাদ্রাসার মোহতামিম মাওলানা ওবায়দুর রহমান মাহবুব বলেন, আগের কমিটির মেয়াদ শেষ হলে নতুন একটি কমিটি দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মাহমুদিয়া মাদ্রাসার সভাপতি পদ থেকে বাদ পড়লেন সৈয়দ রেজাউল করীম

আপডেট সময় : ০৯:৩১:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩