সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

বঙ্গবন্ধু হত্যায় আমেরিকার হাত ছিল: রাশেদ খান মেনন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩ ৩৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

বঙ্গবন্ধু হত্যায় আমেরিকার হাত ছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। যুক্তরাষ্ট্রের উদ্দেশে তিনি বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিরোধিতা করেছেন, সপ্তম নৌবহর পাঠিয়েছেন। আমরা রুখে দাড়িয়ে বিজয় ছিনিয়ে এনেছিলাম। আপনারা ফের বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছেন। নতুন করে হত্যা, ক্যু’র ষড়যন্ত্র করবেন না।

বৃহস্পতিবার ফরিদপুরের মধুখালি ঈদগাহ ময়দানে ১৩ দফা দাবিতে উপজেলা কৃষক সমিতির আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেনন বলেন, আমরা তো আপনাদের নির্বাচন নিয়ে কথা বলতে যাই না। আপনাদের বর্তমান সরকারকে এখনও ট্রাম্প মেনে নেয়নি। এ নিয়ে আদালতে মামলা চলছে। আপনারা আমাদের নির্বাচন নিয়ে না ভেবে আপনাদের নির্বাচন নিয়ে ভাবেন।

তিনি বলেন, আমরাও চাই আগামীতে সুষ্ঠু নির্বাচন হোক। আপনারা (আমেরিকা) বলেন, দেশে আগামী নির্বাচনে কোনো সংঘাত, সংঘর্ষ হলে আমেরিকার ভিসা দেবেন না। আপনাদের কে খবর দিল যে, আগামী নির্বাচনে সংঘাত, সংঘর্ষ হবে?

তিনি আরও বলেন, র‌্যাবের বিরুদ্ধে গুম, খুন, বিচারবহির্ভূত হত্যার অভিযোগ এনে নিষেধাজ্ঞা দিলেন। র‌্যাবকে তো আপনারাই পরামর্শ আর ট্রেনিং দিয়ে বিএনপির-জামায়াত সরকারের আমলে সৃষ্টি করলেন। আপনাদের (আমেরিকা) সৃষ্টি র‌্যাবকেই স্যাংশন দিলেন। এখন নির্বাচনকে স্যাংশন দিতে চাচ্ছেন, নির্বাচনে হস্তক্ষেপ করতে চাচ্ছেন। আমাদের নিয়ে মাথা ঘামাবেন না, নিজেদের নির্বাচনের দিকে তাকান, নিজেদের দেশের দিকে তাকান। আমাদের নির্বাচনে আপনাদের কোনো প্রকার হস্তক্ষেপ করতে দেওয়া হবে না।

কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিতে মধ্যস্বত্বভোগী ব্যবসায়ী সিন্ডিকেটকে দায়ী করে মেনন বলেন, সিন্ডিকেটের বিরুদ্ধে কৃষক আন্দোলন গড়ে তুলতে হবে।

উপজেলা কৃষক সমিতির সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে গনসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জ্যোতি সংকর ঝন্টু, সদস্য আনিসুর রহমান মল্লিক, মধুখালি উপজেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক আবু সাঈদ মিয়া, ওয়ার্কার্স পার্টির পাবনা জেলার সভাপতি জাকির হোসেন, রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা কৃষক সমিতির সভাপতি সোলেমান আলী দলু ও সাধারণ সম্পাদক অরুন কান্তি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বঙ্গবন্ধু হত্যায় আমেরিকার হাত ছিল: রাশেদ খান মেনন

আপডেট সময় : ০৬:০৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩