সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

প্রধানমন্ত্রীকে হুমকি দেয়া সেই বিএনপি নেতা চাঁদ গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৮:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩ ২৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ায় বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে (৬৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহীর ভেড়িপাড়া মোড়ের চেকপোস্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আবু সাঈদ চাঁদ রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক।

বিষয়টি নিশ্চিত করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার আনিসুর রহমান বলেন, দুপুর পৌনে ১২টায় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

এর আগে, গত ১৯ মে রাজশাহীতে বিএনপির এক কর্মসূচিতে শেখ হাসিনাকে কবরে পাঠানোর হুমকি দেন চাঁদ। তার এমন বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। বিষয়টি নিয়ে আওয়ামী লীগ নেতাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এরপর বিভিন্ন জেলায় চাঁদের বিরুদ্ধে মামলা হয়।

এদিকে, মামলার পর আবু সাঈদ চাঁদ বাড়িতে তার মোবাইল ফোন রেখে আত্মগোপনে চলে গেছেন। পুলিশ তাকে খুঁজতে অভিযান চালায়। অবশেষে আজ সকালে তাকে গ্রেপ্তার করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রধানমন্ত্রীকে হুমকি দেয়া সেই বিএনপি নেতা চাঁদ গ্রেফতার

আপডেট সময় : ১০:১৮:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩