সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

এবার বিয়ের ওপর কর বসানোর উদ্যোগ সিটি কর্পোরেশনের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৪:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩ ৩০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ বিয়ের ওপর কর বসানোর উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। রাজস্ব বাড়াতে এ পরিকল্পনা নেওয়া হয়েছে।

এক্ষেত্রে আইনি পরামর্শ চেয়ে আইন মন্ত্রণালয়ে চিঠিও পাঠিয়েছে সিটি করপোরেশনটি।

বিষয়টি স্বীকার করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের রাজস্ব বিভাগ। এ বিষয়ে কথা বলতে চাইলে বিস্তারিত বলতে রাজি হননি সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক। তিনি সংশ্লিষ্ট বিভাগের মাধ্যমে কথা বলতে বলেন।

সিটি করপোরেশন আদর্শ কর তফসিল-২০১৬ অনুযায়ী- প্রথম, দ্বিতীয়, তৃতীয় বা চতুর্থ বিয়ে করতে গেলে বিয়ের খরচের পাশাপাশি কর আরোপের বিধান রয়েছে। ঢাকা সিটি করপোরেশনের সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, বিভিন্ন কারণে এতদিন তা বাস্তবায়ন করা যায়নি। এখন রাজস্ব আদায় বাড়াতে বিয়ের ওপর কর নেওয়ার চিন্তা করা হচ্ছে। আগামী ২০২৩-২৪ অর্থবছর থেকে এটি কার্যকর করার পরিকল্পনা রয়েছে।

কর তফসিল ২০১৬ এর ১৫২ ধারায় বলা হয়েছে, ‘প্রথম বিয়ে বা প্রথম স্ত্রীর মৃত্যুর পর আবারও বিয়ে করার জন্য বরকে ১০০ টাকা কর দিতে হবে। প্রথম স্ত্রীর জীবদ্দশায় দ্বিতীয় বিয়ের জন্য বরকে পাঁচ হাজার টাকা এবং প্রথম দুই স্ত্রীর জীবদ্দশায় তৃতীয় বিয়ের জন্য ২০ হাজার টাকা কর দিতে হবে। ’

তফসিলের একই ধারায় চতুর্থ বিয়ের জন্য বরকে ৫০ হাজার টাকা দিতে হবে। স্ত্রী মানসিক ভারসাম্যহীন হলে বা সন্তানহীন হলে এ নিয়ম প্রযোজ্য হবে না। সেক্ষেত্রে পরবর্তী বিয়ের জন্য বরকে ২০০ টাকা কর দিতে হবে।

ঢাকা সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের এক কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে বলেন, বিয়ে নিবন্ধনের বিষয়টি দেখভাল করে আইন মন্ত্রণালয়। আইন অনুযায়ী- করের টাকা আদায়ে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিল ডিএসসিসি। তাদের এ চিঠি আইন মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে। পরে এ বিষয়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্টার জেনারেলের কার্যালয়ে চিঠি পাঠিয়েছে আইন মন্ত্রণালয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এবার বিয়ের ওপর কর বসানোর উদ্যোগ সিটি কর্পোরেশনের

আপডেট সময় : ১০:০৪:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩