সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

পটুয়াখালীতে ছাত্রলীগ করায় ছেলেকে ‘ত্যাজ্য ঘোষণা’ বাবার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৮:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩ ৩৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ পটুয়াখালী কলাপাড়ায় আলিফ মাহমুদ রুদ্র (২২) ছাত্রলীগ করায় ত্যাজ্যপুত্র ঘোষণা করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তাঁর বাবা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. রাসেল মোল্লা। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এলাকার সবাই এ নিয়ে আলোচনা করছেন।

রাসেল মোল্লা তাঁর ফেসবুক স্ট্যাটাসে বলেন, ‘প্রিয় কলাপাড়াবাসী, আসসালামু আলাইকুম। আমার ছেলে আলিফ মাহমুদ রুদ্র। সে আমার সিদ্ধান্তকে উপেক্ষা করে বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতিতে জড়িত হওয়ার কারণে তাকে আমার পরিবারের থেকে ত্যাজ্যপুত্র ঘোষণা করলাম। আজ থেকে আমার পরিবারের কোনো সদস্যদের সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নাই। আমি নিজেও কোনো রাজনীতিক দলের সঙ্গে জড়িত নাই, ভবিষ্যতে কোনো দলের সঙ্গে জড়িত হব না।’

আজকের পত্রিকা অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জানা গেছে, কলাপাড়া ইসমাইল তালুকদার টেকনিক্যাল কলেজ থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করেছেন আলিফ মাহমুদ রুদ্র। কলাপাড়া ৬ নম্বর ওয়ার্ডের ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। তাঁর বাবা সাবেক কলাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ছিলেন। রুদ্রর চাচা রফিকুল ইসলাম কলাপাড়া পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক।

কলাপাড়া স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. রাসেল মোল্লার ফেসবুকে স্ট্যাটাসের স্ক্রিনশট। ছবি: আজকের পত্রিকা

এ বিষয়ে আলিফ মাহমুদ রুদ্র বলেন, ‘আমি আমার বাবার বাসাতে থাকি না। আমি ছোটবেলা থেকেই ছাত্রলীগকে পছন্দ করি। বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে বেঁচে থাকতে চাই। আমি ছাত্রলীগের রাজনীতি করি, এ জন্য আহত হয়েছি কয়েকবার। পরিবারের সঙ্গে আমার অনেক আগে থেকেই ভালো সম্পর্ক নেই। আমি ছাত্রলীগের নিবেদিতপ্রাণ।’

রাসেল মোল্লা আরও বলেন, ‘আমি আমার ছেলের জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছি। আমি আগে রাজনীতি করতাম, এখন রাজনীতিকে পছন্দ করি না। আমার ছেলে ছাত্রলীগের রাজনীতি করুক সেটা আমি চাই না। এই জন্য আমি তাকে ত্যাজ্যপুত্র ঘোষণা করেছি। খুব শিগগিরই কাগজ-কলমে তাকে ত্যাজ্য করা হবে।’

পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি মো. সাইফুল ইসলাম বলেন, ‘ত্যাজ্য করার বিষয়টি তাঁদের পারিবারিক বিষয়। তারপরেও আলিফ মাহমুদ রুদ্র যদি বাংলাদেশ ছাত্রলীগের জন্য নিবেদিতপ্রাণ হয়ে থাকেন, তবে তদন্ত সাপেক্ষে অবশ্যই তাঁকে মূল্যায়ন করা হবে। লাখ লাখ ছাত্রলীগের কর্মী বাংলাদেশে রয়েছেন, তাঁদের বাবারা গৌরব করেন সন্তানদের নিয়ে, কারণ তাঁর ছেলে ছাত্রলীগ করেন।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পটুয়াখালীতে ছাত্রলীগ করায় ছেলেকে ‘ত্যাজ্য ঘোষণা’ বাবার

আপডেট সময় : ০৫:১৮:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩