সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

শেখ হাসিনাকে কবরে পাঠানোর হুমকি দিলেন বিএনপি নেতা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৯:১৮ অপরাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩ ১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরে পাঠানোর হুমকি দিয়েছেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। শনিবার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর হাই স্কুল মাঠে মহানগর এবং জেলা বিএনপির জনসমাবেশে তিনি এ হুমকি দেন। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।

আবু সাঈদ চাঁদ বলেন, ‘আর ২৭ দফা ১০ দফার মধ্যে আমরা নাই। একদফা- শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনাকে কবরে পাঠাতে হবে। শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য যা যা করার দরকার আমরা করব।’

শেখ হাসিনাকে হত্যার হুমকি দিচ্ছে বিএনপি: ওবায়দুল কাদের

এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় উঠেছে আওয়ামী লীগের নেতাকর্মী ও অনেক সাধারণ মানুষের মধ্যে।

রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল বলেন, ‘আমরা নিন্দা জানাই। সোমবার বিক্ষোভ মিছিল আছে। আমরা মামলা করার প্রস্তুতি নিচ্ছি।’

এদিকে আবু সাঈদ চাঁদের এমন বক্তব্যের প্রতিবাদে রাজশাহীর চারঘাট ও বাঘা উপজেলায় বিক্ষোভ মিছিল করেছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। এসময় তারা আবু সাঈদ চাঁদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

বাঘা চারঘাট আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, আবু সাঈদ চাঁদ একজন সন্ত্রাসী। সন্ত্রাসীদের দল বিএনপি। তারা নাশকতা ও হত্যার রাজনীতি ছাড়া আর কিছুই জানে না। চাঁদের বক্তব্যে তা আবার প্রমাণিত হলো। এর প্রতিবাদে চারঘাট-বাঘার প্রতিটি এলাকায় বিক্ষোভ অব্যাহত আছে। আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শেখ হাসিনাকে কবরে পাঠানোর হুমকি দিলেন বিএনপি নেতা

আপডেট সময় : ০৫:৫৯:১৮ অপরাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩