সংবাদ শিরোনাম ::
আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি

মেয়র লোকমান ডাকুয়াসহ ৫ জনের বিরুদ্ধে সাংবাদিকের মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪১:৪৪ অপরাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩ ১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ ছবি এডিট করে অশ্লীল ও কুরুচিপূর্ণ পোস্ট দেয়া এবং শেয়ার করার অভিযোগে বাকেরগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন ডাকুয়াসহ পাঁচজনের বিরুদ্ধে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মামলা করা হয়েছে।

রোববার বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেছেন বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি দৈনিক আমার সংবাদ ও দি বাংলাদেশ টু ডের প্রতিনিধি দানিসুর রহমান লিমন।

আদালতের বিজ্ঞ বিচারক গোলাম ফারুক মামলার আবেদন গ্রহণ করে বরিশাল জেলা পিবিআইকে অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সাইবার ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী নাজমুল ইসলাম কাকন।

মামলার অন্যা আসামিরা হলেন, উপজেলার নলুয়া ইউনিয়নের দক্ষিণ নলুয়া গ্রামের গিয়াস হাওলাদারের ছেলে সাব্বির হোসেন সাগর, রঙ্গশ্রী ইউনিয়নের বিহারীপুর গ্রামের মোঃ শহিদুল ইসলামের ছেলে সায়েক আহাম্মেদ, ভরপাশা ইউনিয়নের মৃত হাতেম আলী জোমাদ্দারের ছেলে গোলাম কিবরিয়া ও পাদ্রীশিবপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের নান্না মীরার ছেলে নাইম আহাম্মেদ শুভ।

অভিযোগে উল্লেখ করা হয়েছে- মামলায় উল্লেখিত পাঁচ আসামি তাদের ৫টি নিজস্ব ফেসবুক আইডিতে বাদির ছবি এডিট করে তার নামে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন লেখা লিখে পোস্ট ও শেয়ার দিয়েছেন। যা ডিজিটাল নিরাপত্তা আইনের-২০১৮-এর অপরাধের শামিল। এতে তার মানসম্মান ক্ষুণ্ণ হয়েছে।

মামলার বাদি সাংবাদিক দানিসুর রহমান লিমন অভিযোগ করে বলেন, সাম্প্রতিক সময়ে পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া জালিয়াতি করে ওয়ারিশ সনদ দিয়ে এক সংখ্যালঘু হিন্দু নারী বীনার জমি দখল করে নেন এবং চলতি এসএসসি পরীক্ষায় উপজেলা ভাইস-চেয়ারম্যান তহমিনা বেগম মিনুর কন্যাকে অনৈতিক সুবিধা দিতে সহায়তা করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কেন্দ্র সচিব মোঃ হাবিবুর রহমান ও হল সুপার বাদশা আলমগীরকে দায়িত্ব থেকে অব্যাহতি দেন।

এ নিয়ে তিনি ও তার সহকর্মীরা বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ায় সংবাদ পরিবেশন করলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র লোকমান হোসেন ডাকুয়া ও উপজেলা ভাইস চেয়ারম্যানের স্বামী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু হানিফ সিকদার আক্রোশ পোষণ করেন। যে কারণে মামলা উল্লেখিত আসামিরা নিজেদের ব্যবহৃত কয়েকটি ফেসবুক আইডি থেকে তার ছবি এডিট করে বিভিন্ন অশ্লীল লেখা লিখে পোস্ট ও শেয়ার করেছেন। এতে তার সামাজিক সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ায় তিনি ন্যায় বিচার পেতে আদালতে মামলা দায়ের করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মেয়র লোকমান ডাকুয়াসহ ৫ জনের বিরুদ্ধে সাংবাদিকের মামলা

আপডেট সময় : ০৪:৪১:৪৪ অপরাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩