দখলবাজীর নগ্ন উৎসব চলছে ঃতাপস
- আপডেট সময় : ০১:০৯:৫২ অপরাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩ ১১ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স
জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন তাপস বলেন,দখলবজীর নগ্ন উৎসব চলছে। আগে ভাতিজার আমলের মাছবাজার,লঞ্চ ঘাট,স্পীডবোড ঘাট,বাসস্ট্যান্ড চাচার বাহিনী নমিনেশন পাওয়ার পর দখল করে নিয়েছে। বিগত ৫ বছর দিনের অফিস রাতে বাসভবনে করেছে আগামীতে কোথায় অফিস করবেন তা সময় বলে দেবে।তারা নির্বাচন করতে আসেনি দখল করতে এসেছে। গত ৫ বছরের দুঃশাসনের কথা মানুষ ভুলতে পারিনি নতুনকরে হুন্ডা আর গুন্ডা বহিনীর তান্ডব শুরু হয়েছে। আমরা দুঃশাসন থেকে মুক্তি চাই। আগামী ২৬ মের পর ঘরে ঘরে লাঙ্গল মার্কা পৌঁছে দিবেন।
২০ তারিখ অক্সফোর্ড মিশন রোড জাতীয় পার্টির নির্বাচনী প্রধান কার্যালয়ে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। স্হানীয় মুরুব্বি মুজিবর রহমানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল, এডভোকেট এম এ জলিল, বাবুল সিকদার,বাচ্চু সিকদার, আক্তার হোসেন, কামাল সিকদার ও আমির হোসেন সোহেল উপস্থিত ছিলেন।
দুপুরে জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী প্রকৌশলী ইকবাল হোসেন তাপস এর বাসভবনে নির্বাচনী নীতিনির্ধারণী কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় গভীর উদ্বেগের সাথে নেতৃবৃন্দ বলেন,সরকারী দল নির্বাচনী আচরণ বিধি তোয়াক্কা না করে খেয়ালখুশির মত পথ চলছেন।বরিশালে মন্ত্রী, এমপিরা ঘুরছে তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশনার ব্যাবস্হা না নিয়ে প্রশাসন তাদের প্রটোকল দিচ্ছে। নির্বাচনের সুষ্ঠ পরিবেশ রক্ষা করতে না পারলে রিটার্নিং কর্মকর্তাকে অপসারণ করার দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন এসময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা জাতীয় পার্টির সদস্য সচিব এ্যাড এম এ জলিল, মহানগর জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম গফুর, আকতার রহমান সপ্রু, ফোরকান তালুকদার, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম হেমায়েত, জাতীয় যুব সংহতি বরিশাল মহানগর আহবায়ক অধ্যাপক গিয়াসউদ্দিন, সদস্য সচিব রফিকুল ইসলাম, জাতীয় ছাত্র সমাজ মহানগর আহবায়ক হাওলাদার মোঃ জাহিদ। ৩০নং ওয়ার্ড সভাপতি ইউসুফ, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, সহ সভাপতি মোঃ ইউনুস, মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ লিওন সহ স্থানীয় নেতৃবৃন্দ।


























