সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

চুয়াডাঙ্গায় ড্রাইভার শ্রমিকদের ৪ দফা দাবিতে মানববন্ধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪১:০০ অপরাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩ ২০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধি:

লাইসেন্স নবায়ন সহজি করণসহ চার দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে চুয়াডাঙ্গায় ৫ জেলার ড্রাইভার শ্রমিকরা মানববন্ধন করেছেন।
শনিবার সকাল ১১ টার দিকে চুয়াডাঙ্গা চৌরাস্তার মোড় শহীদ হাসান চত্তরের সামনে প্রধান সড়কের পাশে চুয়াডাঙ্গা-মেহেরপুর ম্রমিক ইউনিয়নের আয়োজনে বিভিন্ন ইউনিয়নের সাধারন শ্রমিকসহ শ্রমিক নেতারা এই মানববন্ধনে অংশগ্রহন করেন।
মানববন্ধনে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি এম জেনারেল, সাধারন সম্পাদক রিপন মন্ডল, মাইক্রোবাস শ্রমিক সমিতির সভাপতি টোকন মিয়া, সাধারন সম্পাদক মিল্টু জোয়ার্দার সহ সাধারন শ্রমিকবৃন্দ।
বক্তারা বলেন, যে সকল ড্রাইভারগন ১০/১৫ বছর ধরে ড্রাইভিং লাইসেন্স নবায়ন করে গাড়ি চালিয়ে আসছেন। বর্তমানে সে সকল ড্রাইভারদের ভোটার আইডি কার্ডের সাথে ড্রাইভিং লাইসেন্সের মিল নেই। ফলে তাদের লাইসেন্স নতুন করে আর নবায়ন হচ্ছে না।
তখন (১০/১৫ বছর আগে) নাগরিক সনদ ও অষ্টম শ্রেণি পাসের সনদ দিয়ে বৈধ ভাবে ড্রাইভিং লাইসেন্স করা হতো। ওই সকল লাইসেন্স নবায়ন না হওয়ায় বর্তমানে আমাদের লাইসেন্স নেই। এ কারণে আমরা প্রতিনিয়ত রাস্তায় হয়রানির শিকার হচ্ছি। আমাদের আয়ের রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে। শ্রমিকরা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, আমাদের দাবি না মানলে আমরা বৃহৎ আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবো। চার দফা দাবি গুলো হলো, (১) ভাটার আইডি কার্ড অনুযায়ী ড্রাইভিং লাইসেন্সের জন্মতারিখ সংশোধন করতে হবে। (২) নবায়নের টাকা দ্রুত জমা নেওয়ার ব্যবস্থা করতে হবে ও নন স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের পূর্বেই জমাকৃত টাকা কার্যকর করতে হবে। (৩) ড্রাইভিং লাইসেন্স নথিভূক্ত ও ছাড়পত্রের কার্যক্রমদ্রুত কার্যকর করতে হবে। (৪) শ্রেণী সংযোজন ড্রাইভিং লাইসেন্সের বারকোর্ড লার্নারের পরিক্ষার দিন ফিঙ্গারের সময় পূর্বের ড্রাইভিং লাইসেন্স সংযোজন করে ছবি তোলার ব্যবস্থা গ্রহণ করতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চুয়াডাঙ্গায় ড্রাইভার শ্রমিকদের ৪ দফা দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০১:৪১:০০ অপরাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩