সংবাদ শিরোনাম ::
বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত

ভোলায় প্রতিপক্ষকে ফাঁসাতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৩:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মে ২০২৩ ৫৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ ভোলায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে অন্তঃসত্ত্বা স্ত্রী কুলসুমকে (৩৫) হত্যা করেন স্বামী মো. তছির সাজি (৪২)।

রাতে পানের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয় কুলসুমকে।

বৃহস্পতিবার (১৮ মে) তিনদিনের রিমান্ড শেষে স্ত্রী হত্যা মামলায় তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
পুলিশ জানায়, গত ২৮ এপ্রিল ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রামদাসকান্দি গ্রামের সাজি বাড়ির তছির সাজি ও তার চাচাতো ভাইদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হন। পরে তারা উভয়পক্ষই থানায় মামলা করে।

প্রতিপক্ষের মামলার এক নম্বর আসামি তছির সাজি দীর্ঘদিন পলাতক ছিলেন। এ ঘটনায় তছির সাজি তার প্রতিপক্ষকে ফাঁসাতে গত ১৪ মে দিনগত রাতে স্ত্রীকে পানের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করেন। এরপর দা’ দিয়ে কুপিয়ে হত্যা করেন তাকে। এসময় তাদের ছোট তিন সন্তান ঘুমিয়ে ছিল। পরে ওই রাতেই এক পালিয়ে যান তিনি।

পরের দিন সকালে হত্যার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ তদন্ত শুরু করে। ওই দিনই তছির সাজিকে প্রতিপক্ষের মারধরের মামলায় গ্রেপ্তার করে আদালতে হাজির করে স্ত্রী হত্যার বিষয়ে রিমান্ড চাওয়া হয়। পরে আদালত রিমান্ড মঞ্জুর করলে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে।

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি স্ত্রীকে হত্যার দায় স্বীকার করেন এবং পুলিশের কাছে হত্যার বিস্তারিত বর্ণনা দেন। পরে বৃহস্পতিবার (১৮ মে) সকালে পুলিশ তাকে নিয়ে তার বাড়ির পুকুর থেকে হত্যায় ব্যবহৃত দা’ ও হত্যার সময় তার পরনে থাকা রক্তাক্ত জামা-কাপড় উদ্ধার করে।

পরে কুলসুমের ভাই নুরুল ইসলামের দায়ের করা হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। তছির সাজি এ হত্যার ঘটনায় নিজের দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির জানান, এ ঘটনায় তছির ছাড়াও অন্য কেউ জড়িত কি না খতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভোলায় প্রতিপক্ষকে ফাঁসাতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা

আপডেট সময় : ০১:২৩:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মে ২০২৩