সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

দামুড়হুদায় ঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩ ৩৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধি

বুধবার রাত্রে কালবৈশাখী ঝড়ে দামুড়হুদা উপজেলায় বিদ্যুৎ এর খুটি ও তার ছিড়াসহ আম, কাঠাল, কলা বাগান, পেঁপে বাগান, বড় বড় গাছ ও বিভিন্ন গ্রামে কাচা ও টিনের বাড়িঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

দামুড়হুদায় বুধবার রাতে বয়ে যাওয়া ঝড়-বৃষ্টির কারণে অনেক গ্রামের ঘরের টিনের চালা উড়ে গেছে। উপড়ে গেছে বিভিন্ন ধরনের গাছ ও বৈদ্যুতিক খুঁটি। গাছের ডাল পড়ে বিদ্যুৎ এর খুঁটি ভেঙে ও তার ছিঁড়ে অনেক স্থানে বিদুুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ব্যাপক ক্ষতি হয়েছে আম, লিচু কলা ও পেঁপে বাগানসহ অনেক ফসলের। বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, রাস্তার ধারের গাছপালা ভেঙে রাস্তার উপর পড়েছিল। অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল । উপজেলার আম ব্যবসায়ি জয়নগর ও মদনা গ্রামের লতিফ ও রুহুল আমীন বলেন, ঝড়ে সবচেয়ে ক্ষতি হয়েছে আম, কলাবাগান।
রুহুল আমীন বলেন, আমার প্রায় দুই লাখ টাকার আম ঝড়ে পড়ে ক্ষতি হয়েছে। উপজেলার কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ি এবং আম বাগানের মালিক আব্দুল করিম বিশ্বাস বলেন , বাগানের প্রায় সব আম ঝরে গেছে। সপ্তাহ খানেক পরে তিনি গাছ থেকে আম ভাঙতেন কিন্তু ঝড়ের কারণে তার ব্যাপক ক্ষতি হয়ে গেল বলে জানান।

দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান জানান, ঝড়ে আম, লিচু, কলার ব্যাপক ক্ষতি হয়েছে। তিনি নিজে কর্মকর্তাদের নিয়ে উপজেলার ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরেছেন এবং ক্ষতির পরিমাণ নির্ণয়ে কাজ করেছেন। উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা বলেন, ঝড়ে এ উপজেলায় ব্যাপক ক্ষতি হয়েছে।বিশেষ করে আম, লিচু,কলা ও পেপে চাষীরা ক্ষতিগ্রস্থ বেশী হয়েছে।উপজেলার পক্ষ থেকে তাদের পাশে থাকার চেষ্টা করছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দামুড়হুদায় ঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত

আপডেট সময় : ০২:০০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩