সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

মান্নাকে গ্রেফতারের প্রতিবাদে বরিশাল মহানগর আ’লীগের সংবাদ সম্মেলন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২২:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩ ১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স॥ বরিশাল মহানগর ছাত্রলীগের আহ্বায়ক রইজ আহমেদ মান্নাসহ দশ জনকে গ্রেফতারের প্রতিবাদে সংবাদ সন্মেলন করেছে বরিশাল মহানগর আওয়ামী লীগ।

সোমবার বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্যে মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এ কেএম জাহাঙ্গীর বলেন, একটা গোষ্ঠী স্বার্থ হাসিলের জন্য মিথ্যা মামলায় মহানগর ছাত্রলীগের আহ্বায়কসহ সাতজনকে ফাঁসিয়েছেন। আমরা এই ঘটনার সঠিক তদন্ত সাপেক্ষ ষড়যন্ত্রকারীদের বিচার চাই।

তিনি বলেন, গতকাল যে ঘটনায় রইজ আহমেদ মান্নাকে গ্রেপ্তার করেছে, সেখানে মান্না ছিল না। যার সিসিটিভির প্রমাণ আমাদের কাছে আছে। তবু ওই স্বার্থান্বেষী মহলের কারণে মিথ্যা মামলায় মান্নাকে ফাঁসিয়ে গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদ সম্মেলনে, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, বরিশাল সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র গাজী নঈমুল হেসেন লিটুসহ বরিশাল মহানগর আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতারা উপস্থিত ছিলেন। সূত্র:ঢাকাটাইমস

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মান্নাকে গ্রেফতারের প্রতিবাদে বরিশাল মহানগর আ’লীগের সংবাদ সম্মেলন

আপডেট সময় : ১০:২২:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩