ফুলবাড়ীতে ২৯ বিজিবির অভিযানে কুখ্যাত মাদক কারবারি আটক ৩
- আপডেট সময় : ০৫:০৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩ ১৫ বার পড়া হয়েছে

শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে ২৯ বিজিবি কর্র্তৃক ভারতীয় আমদানি নিষিদ্ধ ১১৬ বোতল ফেন্সিডিল,একটি মটর সাইকেল ও ৩টি মোবাইল ফোনসহ ৩জন মাদক কারবারিকে আটক করছে বিজিবি।
সোমবার (১৫ মে) সকাল ১০টায় ফুলবাড়ী উপজেলার রুদ্রানী বিওপি টহল কমান্ডার নায়ক রিংকু রঞ্জন এর নির্দেশনায় অভিযান পরিচালনা করেন রুদ্রানী রাস্তার পাশে ভারতীয় নিষিদ্ধ মাদকদ্রব্য ফেন্সিডিল,মটর সাইকেলসহ তিন জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের জামগ্রামের বেলাল হোসেন সরকারের ছেলে মোঃ হানিফ সরকার(৩৫), অপর দুইজন দিনাজপুর হাকিমপুর উপজেলার বিষাপাড়া গ্রামের খলিলুর রহমানের পুত্র রেজাউল করিম(৫৫) ও নওয়াপাড়া গ্রামের মোবারক এর পুত্র মোঃ মনিরুল হক(৫০)।
২৯ বিজিবি অধিনায়ক লেঃ আলমগীর কবির (পিএসসি) বলেন, আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ২ লক্ষ ৩ হাজার ১৫টাকা । আটককৃত মালামালসহ আসামীদের ফুলবাড়ী থানায় হস্তান্তর করার প্রক্রিয়াধিন।


























