সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

ঘোড়াঘাটে লটারীর মাধ্যমে কৃষক নির্বাচন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৭:১৪ অপরাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩ ১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহতাতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট(দিনাজপুর)প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে লটারী মাধ্যমে কৃষক নির্বাচন করা হয়েছে।সরাসরি কৃষকদের কাছে থেকে ন্যায্য মূল্যে ধান সংগ্রহ করার লক্ষ্যে লটারির মাধ্যমে ১ হাজার ৬৯৬ জন কৃষকের মধ্য থেকে নির্বাচন করা হয় ৭৮০ জন কৃষক।

১৫ মে সোমবার বেলা ১২ টায় বোরো ধান সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার রাফিউল আলমের নেতৃত্বে উপজেলা পরিষদ হল রুমে উন্মুক্ত লটারির মাধ্যমে ভাগ্যবান কৃষকদের নির্বাচন করা হয়। নির্বাচিতকৃষকদের নিকট থেকে কেজি প্রতি ৩০ টাকা দরে ১২০০ টাকা মণ দরে ধান কেনা হবে।

উপজেলা অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক গোলাম মওলা জানান,উপজেলায় এবার চলতি বোরো মৌসুমে ধানের বাম্পার ফলন হয়েছে। ধান উৎপাদন করে কৃষক যাতে লোকসানে না পড়েন সে লক্ষ্যে সরকারি মূল্যে ধান ক্রয় করার জন্য লটারির মাধ্যমে নির্বাচন করা হচ্ছে। এতে করে কৃষক তার উৎপাদিত ধানের ন্যায্য মূল্য পাবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিউল আলম বলেন, লটারির মাধ্যমে নির্বাচিত কৃষকদের কাছ থেকে ১ হাজার ২০০ টাকা মণ দরে ১৮ মে বৃহস্পতিবার থেকে বোরোধান সংগ্রহ করা হবে।কোন কৃষক যেন ধান দিতে গিয়ে হয়রানীর শিকার না হয় এ বিষয়টি কঠোরভাবে মনিটরিং করা হবে। তাছাড়া লটারীর মাধ্যমে নির্বাচিত কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের লক্ষ্যে উপজেলা প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা থাকবে।

এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুজ্জামান,উপজেলা কৃষক লীগের সভাপতি শহিদুল ইসলাম আকাশ,৪ নং ইউপি চেয়ারম্যান আসাদূজ্জামান ভূট্ট,২ নং ইউপি চেয়ারম্যান সদের আলী,উপজেলার চার গোডাউন ইনচার্জ সহ সাংবাদিক বৃন্দ।

এ বছর উপজেলায় ৯ হাজার ১০০ হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছে। পৌরসদরসহ উপজেলার ৪ ইউনিয়নে ৭৮০ টন ধান ক্রয় করা হবে।এর মধ্যে পৌরসভায় ৫৪, ১ নং বুলাকীপুর ইউনিয়নে ১৭৯, ২ নং পালশা ইউনিয়নে ২৭৫, ৩ নং সিংড়া ইউনিয়নে ১৭৯ এবং ৪ নং ইউনিয়নে ৯৩ টন ধান সংগ্রহ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঘোড়াঘাটে লটারীর মাধ্যমে কৃষক নির্বাচন

আপডেট সময় : ০৫:৩৭:১৪ অপরাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩