সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

প্রেমের বিয়ে, বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১০:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩ ৩৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
প্রেম করে বিয়ে করেছিলেন ফরিদপুরের বোয়ালমারীর বাইখির গ্রামের সিরাজ শেখ (৩৮)। আদালতের মাধ্যমে সেই স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর এক মণ দুধ দিয়ে গোসল করেছেন তিনি।

শুক্রবার বিকেল চারটার দিকে উপজেলার চতুল ইউনিয়নের বাইখির গ্রামে এ ঘটনা ঘটে। সিরাজ বাইখির গ্রামের মজিবর শেখের ছেলে। পেশায় তিনি একজন অটোরিকশা মেকানিক।

স্থানীয় কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, ১৩ বছর আগে প্রেম করে একই গ্রামের ইতি বেগমকে (৩১) বিয়ে করেন সিরাজ। তাঁদের ১১ বছরের বয়সী একটি ছেলেসন্তান রয়েছে। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা হচ্ছিল না। বছর দুই আগে তাঁর স্ত্রী স্থানীয় একটি ফিজিওথেরাপি ক্লিনিকে চাকরি নেন। তবে স্ত্রী চাকরি করুক চাচ্ছিলেন না সিরাজ। এটা নিয়ে তাঁদের মধ্যে দ্বন্দ্ব হয়। এর জেরে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি চলে যান সিরাজের স্ত্রী। পরে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে যৌতুক ও নারী নির্যাতনের অভিযোগে নারী নির্যাতন প্রতিরোধ ট্রাইবু৵নালে একটি মামলা করেন তিনি। দেড় বছর মামলা চলার পর সম্প্রতি আদালতের মাধ্যমে স্ত্রীকে তিন লাখ টাকা দিয়ে বিচ্ছেদ নেন সিরাজ। পরে সন্তানকে নিয়ে বাড়িতে আসেন। শুক্রবার এক মণ দুধ দিয়ে গোসল করেন তিনি।

এ বিষয়ে সিরাজ প্রথম আলোকে বলেন, ‘টাকাপয়সা গেছে তাতে সমস্যা নেই। আমি একটি ঝামেলা থেকে মুক্ত হয়েছি, এতেই খুশি।’

গত বৃহস্পতিবার তাঁর সাবেক স্ত্রীর বাড়ির লোকজন খিচুড়ি রান্না করে উৎসব করেছে জানিয়ে সিরাজ বলেন,‌ ‘তাঁরা তাঁদের মেয়েকে পেয়ে আনন্দিত। আমিও মুক্তির আনন্দ উদ্‌যাপনের জন্য আজ (শুক্রবার) বাজার থেকে ৪৩ কেজি দুধ কিনে সেই দুধ দিয়ে গোসল করেছি। এখন আমার সামনের দিনগুলো যাতে ভালো কাটে, সেটাই প্রত্যাশা।’

চতুল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে অনেকেই আমার মুঠোফোনে কল দিচ্ছেন। বিষয়টি ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রেমের বিয়ে, বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসল

আপডেট সময় : ১০:১০:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩