সংবাদ শিরোনাম ::
নবাবগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে শর্ট সার্কিটের আগুনে তিনটি ঘর পুড়ে ছাই
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:৫৮:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩ ১৬ বার পড়া হয়েছে

শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে ৩ টি ঘর পুড়ে ছাই হয়েছে।বৃহস্পতিবার দুপুরে উপজেলার ২ নং বিনোদনগর ইউনিয়নের কৃষ্ণ জীবনপুর গ্রামে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান,দুপুরে কৃষ্ণ জীবনপুর গ্রামের শরিফুল ইসলাম বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে থেকে আগুন লাগে।এলাকাবাসী আগুন নিভানোর চেষ্টা করে।পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
নবাবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান,ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় ১ ঘন্টা কাজ করার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষিত হয়েছে।


























